Saturday, April 4, 2026

দুপুরের ট্রেনে ৪দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ, সোমবার প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই ৪দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সফরে প্রথমে তিনি যাবেন উত্তরবঙ্গের (North Bengal) মালদহে (Malda)। নবান্ন (Nabanna) সূত্রে খবর, আবহাওয়া প্রতিকূল থাকায় হেলিকপ্টার নয়, হাওড়া থেকে দুপুরের ট্রেনেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর যাচ্ছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ অন্যান্য দপ্তরের প্রধান সচিবরা।

আরও পড়ুন:Weather Update: জাওয়াদের জেরে সপ্তাহের শুরুতেই দিনভর ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি

আজ, রাতে মালদহে থাকবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল, মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করবেন। সেই বৈঠক হবে কর্ণঝোরায়। ৮ ডিসেম্বর বুধবার ফের মালদহে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যাবেন মুর্শিদাবাদে। ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার কৃষ্ণনগরে নদীয়া জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর সেদিনই ফিরে আসবেন কলকাতায়।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...