Tuesday, June 23, 2026

Hariyana: হরিয়ানায় তৃণমূলের কার্যালয় উদ্বোধনের আগে শুভেচ্ছা মমতা-অভিষেকের

Date:

Share post:

এবার হরিয়ানায় উদ্বোধন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের। আগামী ৮ ই ডিসেম্বর গুরগাঁওয়ে উদ্বোধন হবে কার্যালয়ের। উপস্থিত থাকবেন দলের তরফে হরিয়ানার পর্যবেক্ষক সাংসদ সুখেন্দুশেখর রায়। এরপর হরিয়ানার ২২ টি জেলাতেই একটি করে জেলা পার্টি অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বলেন, হরিয়ানা তৃণমূল কংগ্রেসের প্রধান অশোক তানওয়ার ও সেখানকার ২২ টি জেলার শতাধিক নেতার সঙ্গে দিল্লিতে দীর্ঘ বৈঠক হয়। সেখানে আগামী দিনে দলের একগুচ্ছ কর্মসূচী নিয়ে কথা হয়। তার মধ্যে দলীয় কার্যালয় খোলার বিষয়েও সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী আগামী বুধবার গুরগাঁওতে প্রথম দলীয় কার্যালয়ের উদ্বোধন হতে যাচ্ছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় আগাম শুভেচ্ছাও জানিয়েছেন টিম হরিয়ানা তৃণমূল কংগ্রেসকে।

হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি অশোক তানওয়ারের যথেষ্ট রাজনৈতিক প্রতিপত্তি রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসে জোগ দেওয়ার পর কলকাতায় তাঁকে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকেও ডাকা হয়। সকলের সঙ্গে পরিচয় করানো হয়। হরিয়ানায় রাজনৈতিক কর্মসূচি নিয়ে যাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সেখানে সাংগঠনিক কাজ জোরদার ভাবে শুরু করছে হরিয়ানা তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- ‘‌কি উদ্দেশ্যে আটকে রেখেছেন, জানি না’‌, হাওড়া পুরভোট ইস্যুতে ধনকড়কে কটাক্ষ বিমানের

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...