Saturday, June 20, 2026

KMC: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় ধনকড়কে নিশানা কল্যাণের

Date:

Share post:

আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতার পুরভোট (KMC Election)। আর এই পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় রাজ্যপালকে (Governor Jagdeep Dhankar) নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তৃণমূল (TMC) সাংসদ বলেন, ‘কলকাতা পুরভোটের (Kolkata Municipal Corporation Election) জন্য আপনি কেন কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইছেন? এবার আপনার ক্ষমতার সীমারেখাটা বোঝা দরকার। অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জন্য প্ররোচনা দেওয়াই আপনার আসল উদ্দেশ্য। আপনি এখনও দিল্লি বিজেপির চাকরিটা ছাড়েননি।’

ট্যুইটারে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় বাহিনীতে রাজ্য নির্বাচন কমিশনের দৃঢ় বিরোধিতা সুষ্ঠু ভোটের জন্য শুভ নয়।’

আরও পড়ুন- CDS বিপিন রাওয়াতের হেলিকপ্টারে দুর্ঘটনা: দুঃখপ্রকাশ মমতা-রাহুল সহ অন্যান্য নেতৃত্বের

তৃণমূল (TMC) সাংসদের ট্যুইট, “ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির জন্য প্ররোচনা দেওয়াই আপনার আসল উদ্দেশ্য।’’ “আপনি এখনও দিল্লি বিজেপির চাকরিটা ছাড়েননি।’’ রাজ্যপালকে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...