Monday, April 13, 2026

Chief Minister: বাংলায় চাকরি করতে বাংলা জানা ‘মাস্ট’, বললেন মমতা

Date:

Share post:

বাংলায় কাজ করার ক্ষেত্রে বাংলা ভাষা জানার উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, বাংলা-সহ আঞ্চলিক ভাষা জানাটা সরকারি এবং বেসরকারি সব আধিকারিকদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। বুধবার, মালদহের প্রশাসনিক বৈঠক থেকে এর কারণ ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার কোনও জায়গায় গিয়ে কাজ করছেন, অথচ সে ভাষাটা জানেন না। ফলে কোনও মানুষ যখন একজন BDO-র কাছে যাচ্ছেন বা SDO-র কাছে যাচ্ছেন তখন তিনি চিঠি পড়তে পারছেন না। উত্তর দিতেও পারছেন না। তাই স্থানীয় ভাষা জানা ‘মাস্ট’। তিনি বলেন, “অন্য ভাষা জানলে কোনও আপত্তি নেই। যেখানে কাজ করবেন, সেখানকার স্থানীয় ভাষা জানা থাকতে হবে। আঞ্চলিক ভাষাটা জানতে হবে। না হলে জেলায়, ব্লকে কাজ করা যাবে না।”

মুখ্যমন্ত্রীর মতে, “কর্মসৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। আমরা চাইব, বাংলায় কাজ করতে গেলে বাংলা ভাষাটা জানতে হবে। সব রাজ্যের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হওয়া দরকার”।

কেন্দ্রের বঞ্চনা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কেন্দ্র সবসময় আমাদের বঞ্চনা করে। তারপরেও বাংলা এগিয়ে যাচ্ছে।”

আরও পড়ুন:Maldah: লক্ষ্য শিল্পস্থাপন ও কর্মসংস্থান: মালদহে দ্রুত এয়ারপোর্ট চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...