Saturday, April 4, 2026

Tejashwi Yadav: হাইপ্রোফাইল বাগদান: লালু-পুত্র তেজস্বীর সঙ্গে আংটি-বদল ছোটবেলার বান্ধবীর!

Date:

Share post:

হাইপ্রোফাইল, ভিভিআইপি, গ্ল্যামার ওয়ার্ল্ডের বিয়ের খবরে যখন দেশজুড়ে হৈচৈ, সেই সময় আরেক ভিভিআইপির বাগদানের খবরে উৎসাহিত রাজনৈতিক মহল। বৃহস্পতিবার, রাজধানীতে বাগদান হবে লালু-পুত্র তেজস্বী যাদবের (Tejashwi Yadav)। ৩২ বছর বয়সী তেজস্বীর বাগদানের বিষয়টি টুইট (Tweet) করে জানিয়েছেন তাঁর দিদি রোহিনী আচার্য (Rhinini Acharya)। এখন বড় মেয়ে তথা রাজ্যসভার সাংসদ মিসা ভারতীর সঙ্গে দিল্লিতেই থাকেন লালুপ্রসাদ ও রাবড়ি দেবী (Laluprasad Yavad- Rabri Devi)।

কার সঙ্গে বিয়ে হচ্ছে তেজস্বীর (Tejashwi Yadav)? দীর্ঘদিনের বন্ধু রাজশ্রীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বিহারের বিরোধী দলনেতা। দুজনেই দিল্লির আর কে পুরম দিল্লি পাবলিক স্কুলে একসঙ্গে পড়তেন। রাজশ্রী (Rajarshree) আদপে হরিয়ানার বাসিন্দা। এখন তাঁর পরিবার থাকে দিল্লির ফ্রেন্ডস কলোনিতে। তাদের পারিবারিক ব্যবসা রয়েছে।

আরও পড়ুন-তিন বছর পর জেলমুক্তি হতে পারে Sudha Bharadwaj-এর, রয়েছে একাধিক শর্ত

২০১৬-তে পুত্র তেজস্বী যাদব যখন পূর্তমন্ত্রী তখন রাস্তা নিয়ে অভিযোগ জানানোর জন্য একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু করেছিলেন তিনি। কিন্তু সেখানে রাস্তা নিয়ে অভিযোগের তুলনায় তেজস্বীকে বিয়ের প্রস্তাবই বেশি আসত বলে সূত্রের খবর। এনিয়ে রীতিমতো রসিক-চর্চা হত বিহারের রাজনীতিতে। এতদিন পর বিয়ের কথা পাকা হয়েছে লালু পুত্রের। আগামী বছরের ফেব্রুয়ারিতেই বিয়ে হতে পারে তেজস্বীর। বাগদান পর্ব হয়ে যাওয়ার পরেই বিয়ের দিন চূড়ান্ত হবে। এদিনের অনুষ্ঠানে লালু-রাবড়ি ঘনিষ্ঠ আরজেডি নেতারা উপস্থিত থাকবেন।

তেজস্বী রাঘোপুর আসনের বিধায়ক। বিহার বিধানসভার বিরোধী দলনেতা। ২০১৫  থেকে ২০১৭ পর্যন্ত তিনি বিহারের উপমুখ্যমন্ত্রীও ছিলেন। তিনি একজন ক্রিকেটার। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের হয়ে খেলেওছেন। ২০১৮-তে লালু যাদবের বড়পুত্র তেজপ্রতাপ যাদবের খুব ঘটা করে বিয়ে হয়। কিন্তু বারবার সেই দাম্পত্য নিয়ে নানা কথা ছড়িয়েছে। এখন বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে তেজস্বীর বিয়ে নিয়ে খুব একটা শোরগোল করতে চায় না যাদব পরিবার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...