Wednesday, April 1, 2026

নাগাল্যান্ড গুলিকান্ড: বেঁচে ফেরা যুবকের বয়ানে প্রশ্নের মুখে সংসদে শাহের সাফাই

Date:

Share post:

শরীরে দুটি বুলেটের ক্ষত। একটা কনুই, আর একটা কাঁধে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নাগাল্যান্ডের(Nagaland) মন জেলায় অসম রাইফেলসের(Assam Rifles) গুলিতে বেঁচে ফিরে আসা শেইওয়াং। ওই অবস্থাতেই বিছানায় শুয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রায় ফিসফিস করে তিনি জানালেন, “আচমকাই ওরা আমাদের লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু করল। সবাইকে মেরে ফেলল।” শুধু তাই নয় বয়ানে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, “ওরা কখনওই থামার নির্দেশ দেয়নি। সরাসরি আমাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আমরা পালানোরও চেষ্টা করিনি।”

গত শনিবার নাগাল্যান্ডের মন জেলায় সেনাবাহিনীর গুলিতে ও তার পরবর্তী ঘটনাক্রমে মৃত্যু হয় ১৪ জন গ্রামবাসীর। যদিও কপাল জোরে প্রাণে বেঁচে যান দুইজন। তাদের একজন ছিলেন শেইওয়াং। আর অন্যজন বছর তিরিশের ইয়েহওয়াং। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিয়েছিলেন, “গাড়িটিকে প্রথমে আমার নির্দেশ দিয়েছিল সেনাবাহিনী কিন্তু পিকআপ ভ্যানটি পালানোর চেষ্টা করে এরপরই গুলি চালানো হয় সেনার তরফে।” যদিও অমিত শাহের সেই বক্তব্যের উল্টো বয়ান দিলেন ঘটনাস্থল থেকে বেঁচে ফিরে আসা শেইওয়াং।

আরও পড়ুন:দাবি মানলো সরকার, এক বছরের আন্দোলন থামিয়ে শনিবার ঘরে ফিরবেন কৃষকরা

সেদিনের সেই ভয়াবহ স্মৃতি হাতড়ে খনি শ্রমিক শেইওয়াং বলেন, “কয়লা খনির কাজ শেষ করে দিনের আলো থাকতে থাকতেই বেলা ৩টে নাগাদ আমরা তিরু উপত্যকা থেকে ওটিংয়ের উদ্দেশে রওনা দিয়েছিলাম। ট্রাকে ছিলাম ৮ জন। আচমকাই রাস্তার মাঝখানে ওরা গুলি চালাতে শুরু করে। কতক্ষণ ধরে গুলি চলেছিল মনে নেই। মনে হচ্ছিল যেন বোমা ফাটছে। তখন ঠিকমতো অন্ধকারও হয়নি। তাও ওরা গুলি চালাল।” একই সঙ্গে তাঁর সংযোজন, “ওরা কখনওই থামার নির্দেশ দেয়নি। ওরা সরাসরি আমাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আমরা পালানোরও চেষ্টা করিনি। গাড়ির মেঝেতে শুয়ে পড়েছিলাম।”

ঘটনা এখানেই শেষ নয়, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে আনা হয়েছিল হাসপাতালে। সেখানে তাদের চিকিৎসার দায়িত্বে ছিলেন স্বাস্থ্যকর্মী নিয়েমখাহকে। যিনি শেইওয়াংয়ের আত্মীয়ও। হাসপাতালে তাকে সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছিলেন শেইওয়াং। নিয়েমখাহকের বয়ান অনুযায়ী, “সেদিন গ্রামে ফেরার পথে সবে তিরু ব্রিজ পার করেছিল শেইওয়াংদের ট্রাক। তারপরই রাস্তার ধারের একটি বড় গর্তে গড়িয়ে যায় গাড়িটির চাকা। তখনই আচমকা তাঁদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে থাকে। সামনে ও পিছন দিক থেকে প্রায় ২-৩ মিনিট ধরে চলেছিল গুলিবৃষ্টি। এরপর ভ্যান থেকে দেহগুলি টেনে-হিঁচড়ে রাস্তায় ফেলা হচ্ছিল। জ্ঞান হারানোর আগে ওই দৃশ্য দেখেছিল শেইওয়াং। নিজের ভাই থাকওয়াংয়ের দেহটিও গাড়ি থেকে ওইভাবে বের করতে দেখে ও। তারপর আর তাঁর কিছু মনে নেই।’

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...