Monday, June 8, 2026

Helicopter Accident:বিপিন রাওয়াতের সঙ্গে কপ্টার দুর্ঘটনায় মৃত বাংলার সৎপাল রাই, শোকস্তব্ধ দার্জিলিং

Date:

Share post:

বুধবার বেলা ১২টা ৪০। তামিলনাড়ুর(Tamilnadu) কুন্নুরে নীলগিরিতে চা বাগানের মাঝে আচমকাই ভেঙে পড়ে একটি সেনার হেলিকপ্টার।  তাতে সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়ত সমেত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। শোকস্তব্ধ সারা দেশ।সেইসঙ্গে দুঃখের আঁচ পড়েছে বাংলাতেও। গতকালের কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিপিন রাওয়াতের(Bipin Rawat) নিজস্ব নিরাপত্তারক্ষী সৎপাল রাই-ও ।তাঁর বাড়ি দার্জিলিংয়ের তাকদা এলাকায়।

আরও পড়ুন:M17-v5: শেষপর্যন্ত পাওয়া গেল M17-v5 হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স

বুধবার রাতে চপার দুর্ঘটনায় সৎপাল রাই-এর মৃত্যুর খবর তাঁর বাড়িতে পৌঁছয়। এরপরই কান্নার রোল ওঠে পরিবারে। এমনকি সৎপালের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে দার্জিলিং-এ। জানা গিয়েছে, বিপিন রাওয়াতের ব্যক্তিগত দেহরক্ষীর কাজে কর্মরত ছিলেন সৎপাল রাই(Satpal Rai)। গোর্খা রাইফেলসেও বিপিন রাওয়াতের সঙ্গী ছিলেন সৎপাল রাই।

প্রসঙ্গত, তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরিতে চা বাগানের মাঝে আচমকাই ভেঙে পড়ে একটি সেনার হেলিকপ্টার। তাতে ছিলেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়ত। দুর্ঘটনায় হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি।


Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...