Friday, April 3, 2026

Traffic Awareness: কেন হচ্ছে দুর্ঘটনা? কারণ বিশ্লেষণ করে পথচারীদের সতর্ক করল তিলজলা ট্রাফিক গার্ড

Date:

Share post:

বাইপাসে দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দুর্ঘটনা কমাতে প্রথমে বাস, গাড়ি এবং দ্বিচক্রযানের চালকদের সতর্কতা অভিযান চালানোর পরে এবার পথচারীদের জন্য অভিনব প্রচার শুরু করল তিলজলা ট্রাফিক গার্ড (Tiljala Traffic Gaurd)। ডিসি ট্রাফিক (Dc Traffic) অরিজিৎ সিনহার নির্দেশে তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Oc Souvik Chakraborty) তত্ত্বাবধানে। শনিবার, কী কারণে দুর্ঘটনা- তা বোঝানো হল পথচারীদের।

এদিন এই সর্তকতা অভিযানে পথচারীদের শুধুমাত্র নির্ধারিত স্থান দিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের নির্দেশ অনুযায়ী হাঁটা ও পারাপার করার পরামর্শ দেন সৌভিক চক্রবর্তী। বাইপাসের ব্যস্ত চৌরাস্তা পার হওয়ার জন্য যেখানে সাবওয়ে বা ফুট ওভারব্রিজ আছে সেখানে সেটা ব্যবহার করতেও বলা হয়।

এর পাশাপাশি, এদিন বাস চালকদের ওভারটেকিং ও রাশ ড্রাইভিং না করার বিষয়ে সতর্ক করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইএম বাইপাসে বেপরোয়া গাড়ি চালানোর জন্য ৪ জন চালকের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। চালক ও পথচারীদের ট্রাফিক রুল লেখা লিফলেট বিতরণ করা হয়। তিলজলা ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচারী থেকে চালক সবাই।

আরও পড়ুন- Shootout Followup: পুলিশ হেফাজতে রিজেন্ট পার্ক গুলিকাণ্ডে ধৃতরা

 

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...