Monday, June 22, 2026

ব্যাঙ্ক ডুবলে ৯০ দিনে বিমার টাকা ফেরত: বেসরকারিকরণের লক্ষ্যে দেশবাসীকে আশ্বাস মোদির

Date:

Share post:

সমস্যা জিইয়ে রাখার সংস্কৃতি চলে এসেছে বহু বছর ধরে। কিন্তু এখন দেরী না করে সেইসব সমস্যার দ্রুত সমাধান করে ফেলা হচ্ছে। কোনও ব্যাংক(Bank) দেউলিয়া পরিস্থিতিতে চলে গেলে ৯০ দিনের মধ্যে ফেরত দেওয়া হবে বিমার টাকা(insurance money)। রবিবার দিল্লিতে ব্যাংকের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

মোদি সরকারের আমলে ব্যাংক বেসরকারিকরণ নীতি ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর। এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানালেন, যদি কোন কারণে ব্যাংক গ্রাহকদের টাকা শোধ করতে নাও পারে সেক্ষেত্রেও সবার টাকা সুরক্ষিত। সরকার ৯৮.১ শতাংশ গ্রাহকের টাকাই সুরক্ষিত করে ফেলেছে বিমার মাধ্যমে। গ্রাহকদের মোট ৭৬ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বিমা সুরক্ষার আওতায় এসেছে।

আরও পড়ুন:‘রোগক্লিষ্ট শহরটা সুস্থ সবল হয়েছে তৃণমূল জমানায়’, মমতা-ফিরহাদের প্রশংসায় জয় গোস্বামী

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নিয়মে বদল আনা হয়েছে। বিমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিয়েছি। নিশ্চিত করা হয়েছে ৯০ দিনের মধ্যে যাতে গ্রাহকরা টাকা ফেরত পান। পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, তখন বারবার অনুরোধ করতাম এই টাকা ফেরতের ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হোক। কিন্তু আমার কথা শোনা হয়নি। সেজন্যই আপনারা আমাকে পাঠিয়েছেন।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...