Monday, June 22, 2026

Kandi Murder Case: তৃণমূল নেতা খুনের ঘটনায় ২৪ ঘন্টায় গ্রেফতার ৪

Date:

Share post:

মাত্র ২৪ ঘন্টার মধ্যে কান্দিতে (Kandi) তৃণমূল (TMC) নেতা খুনের ঘটনার কিনাড়া করে ফেললেন তদন্তকারীরা। তৃণমূল নেতা নেপাল সাহার খুনে অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করল পুলিশ। বীরভূমের (Birbhum) সাঁইথিয়া (Sainthiya) থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃত চার জন হল তারকনাথ সাহা, বিষ্ণু দোলুই, বরুণ ঘোষ এবং সপ্তম ঘোষ। তারকনাথ মৃত তৃণমূল নেতার খুড়তুতো ভাই। এদিন তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, খুনিরা বিহারে পালানোর ছক কষেছিল। শেষপর্যন্ত তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদের সন্ধান মেলে।

অভিযুক্তদের গ্রেফতারি প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, সাঁইথিয়ার অমুয়া গ্রামে এক পরিচিতের বাড়িতে গা ঢাকা দিয়েছিল খুনিরা। মোবাইল লোকেশন ট্র্যাক করে তা জানতে পারে মুর্শিদাবাদের পুলিশ। এরপর সাঁইথিয়া পুলিশের সাহায্য নিয়ে তাদের গ্রেফতার করা হয়। সম্ভবত তারা বিহারে পালানোর ছক কষছিল।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা নেপাল সাহা। পথ আটকে তাঁকে গুলি করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে তৃণমূল নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর নেপাল সাহার মৃত্যু হয়।

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...