Wednesday, June 17, 2026

Virat Kohli: কোহলিকে সরানো নিয়ে মুখ খুললেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

বিরাট কোহলিকে ( Virat Kohli) একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সালমন বাট(Salman Butt) । বললেন,’কোহলিকে দায়িত্ব থেকে সরানোর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের বোর্ডের ভাবা উচিত ছিল দেশের জন্য কী করেছেন কোহলি। কোহলিকে একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরানোর পর থেকেই দু’ভাগে ভাগ হয় ক্রিকেটবিশ্ব। অনেকে বিরাটকে সরিয়ে দেওয়াকে সমর্থন করলেও, অনেকেই সমর্থন করছেন না।

এদিন ইউটিউবে একটি ভিডিও বার্তায় সালমন বাট বলেন, “বিসিসিআই চায়নি কোহলি টি-২০-র অধিনায়কত্ব ছাড়ুক। কিন্তু তার মানে এই নয় সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক থাকতে পারবে না। সব থেকে ভাল হত যদি কোহলিকে এক দিনের অধিনায়ক রেখে রোহিত শর্মাকে শুধু টি-২০-র দায়িত্ব দেওয়া হত।”

অবশ্য সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক না রাখার যে সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড নিয়েছে, তা এক দিক থেকে ঠিক বলে মনে করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তবে কোহলিকে হঠাৎ সরিয়ে দেওয়ার সিদ্বান্তে  হতবাক বাট। তিনি বলেন,”ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট এক দিনের ক্রিকেট খেলে। কিন্তু ইংল্যান্ডের এক দিনের ও টি-২০ দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ঠিক তেমনই অস্ট্রেলিয়ার এক দিনের ও টি-২০ অধিনায়ক অ্যারন ফিঞ্চ হলেও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু বিরাটকে আরও সম্মান দিয়ে অধিনায়কত্ব থেকে সরানো যেত।”

আরও পড়ুন:Badminton: রাজ্য সিনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ এবং মহিলাদের সিঙ্গেলসে চ‍্যাম্পিয়ন অয়ন পাল এবং উৎসবা পালিত

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...