Friday, June 19, 2026

Narendra Modi: নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করা হয়েছে, জানাল টুইটার

Date:

Share post:

শনিবার মাঝরাতে হ্যাক হয় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরের (PMO)নজরে পড়তেই টুইটার কর্তৃপক্ষকে জানানো হয়। এরপরই দ্রুত ব্যবস্থা নিয়েছে তারা। রবিবার এমনটাই দাবি করল টুইটার কর্তৃপক্ষ। এ সম্পর্কে একটি বিবৃতিও প্রকাশ করেছে তারা।

আরও পড়ুন:Narendra Modi: হ্যাক মোদির টুইটার অ্যাকাউন্ট! লেখা হল ‘ বৈধতা পাচ্ছে বিট কয়েন’

বিবৃতিতে বলা হয়েছে,  ‘প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হয়েছে। অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সেই অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করার জন্য পদক্ষেপ করা হয়েছে।’টুইটারের তরফে আরও জানানো হয়েছে,  প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ছাড়াও অন্য কোনও অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না তা খতিয়ে দেখা হয়েছে। তবে সেই সময়ে অন্য কোনও অ্যাকাউন্ট হ্যাক হয়নি।

শনিবার মধ্য রাতে নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়। এরপর বিষয়টি প্রকশ্যে আসতেই তড়িঘড়ি টুইটার কর্তৃপক্ষ ফের মোদির অ্যাকাউন্ট রিস্টোর করে।তবে কীভাবে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হল, কে বা কারা এই হ্যাকিয়ের সঙ্গে যুক্ত, ঠিক কোন উদ্দেশে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টটি হ্যাক করা হল, তা টুইটারের পাশাপাশি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিশেষজ্ঞ দল খতিয়ে দেখছে। এমনকি চলছে অনুসন্ধানও।


Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...