Saturday, June 20, 2026

শহরে আটক ২১ বাংলাদেশি

Date:

Share post:

শহরে আটক ২১ বাংলাদেশি (Bangladeshi)। রবিবার কলকাতার আনন্দপুর এলাকা থেকে এই বাংলাদেশিদের আটক করা হয়েছে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের সন্ধান পায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনি এলাকা থেকে মোট ২১ বাংলাদেশিকে আটক করা হয়েছে। কবে, কী কারণে তারা কলকাতায় আসে, কেন এসেছে এ নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ২১ জনের কাছ থেকে যে নথি পাওয়া গিয়েছে, তার অধিকাংশই ভুয়ো।এমনকি, এদেশে আসার কারণ সম্পর্কে কোনও সদুত্তর দিতে পারেনি তারা। আপাতত তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, একটি মামলার প্রেক্ষিতে কলকাতায় এসেছে লখনউ এটিএস। তারা তদন্ত প্রক্রিয়ার জন্য কলকাতা পুলিশের সাহায্য চায়। কলকাতা পুলিশের গোয়েন্দাদের নিয়ে তারা গুলশন কলোনিতে অভিযান চালায়। সেখান থেকেই আটক হয় এই ২১ বাংলাদেশি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...