Friday, June 19, 2026

পুরপ্রচারে সৌজন্য

Date:

Share post:

রবিবার এক ব্যতিক্রমী দৃশ্য।

28 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর সমর্থনে প্রচার করছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একটি রক্তদান শিবিরেও যান তিনি। এক যুবনেতা তাঁকে অনুরোধ করে তার সদ্যোজাত পুত্রকে দেখতে তার বাড়িতে যেতে। কুণাল সেদিকে এগোতেই পাশের রাস্তা দিয়ে এসে যায় সিপিএমের মিছিল। সেখানে প্রার্থীর সমর্থনে হাঁটছিলেন সুজন চক্রবর্তী, রবীন দেব। দুজনেই কুণালের পরিচিত। কুণাল সৌজন্যের হাত তুলে এগিয়ে যান। পাল্টা সৌজন্যে হাত তোলেন সুজন। সিপিএমের মিছিল দাঁড়িয়ে যায় ক্ষণিকের জন্য। এগিয়ে আসেন রবীন দেব, সুজনবাবুরা। রবীনকে প্রণাম করেন কুণাল। যেহেতু এটি কুণালেরও হোম ওয়ার্ড, রবীন কুণালকে বলেন,” তোর ক্যান্ডিডেট কই?” কুণাল বলেন,” অন্যদিকে প্রচারে আছে। একটু পরে আসবে।” সুজনও এগিয়ে এসে হাত মিলিয়ে যান। কুণাল বলেন,” পরে কথা হবে দাদা।” এই মুহূর্তগুলিতে চমকে যান স্থানীয় বাসিন্দারা। এখানেই শেষ নয়। সিপিএমের মিছিলটি ঘুরে আসার সময় কুণাল মঞ্চে ছিলেন। তিনি মাইকেই বলেন,” সিপিএমের মিছিল যাচ্ছে। ওঁদের সুবিধের জন্য মাইক একটু থামালাম। রবীনদা, সুজনদা আমাদের ওয়ার্ডের অতিথি। ওঁদের শুভেচ্ছা জানাচ্ছি।” নিজের ভাষণে কুণাল অবশ্য বিজেপি, সিপিএম, কংগ্রেসকে দুরমুশ করে তৃণমূলকে জেতানোর ডাক দেন। উল্লেখ্য, তৃণমূলের বিরুদ্ধে 28 নম্বর ওয়ার্ডে একসুরে প্রচার করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। শনিবার রোড শো করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। কুণাল ভাষণে বলেন,” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অবাধ ভোট হবে। ওরা তিনদল গোপনে হাত মিলিয়ে চলছে। আমরা এসবে তাকাবো না। ইতিবাচক মানসিকতা নিয়ে মানুষের ভোটে অয়ন চক্রবর্তী জিতবে।”

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...