Thursday, June 25, 2026

Murder:বাঁশদ্রোণী খুনের ঘটনায় গ্রেফতার ২, অভিযুক্ত নিহতর ভাইয়ের স্ত্রীও

Date:

Share post:

বাঁশদ্রোণী(Basdroni) খুনের ঘটনায় নয়া মোড়! সপ্তাহখানেকের মধ্যেই পুলিশের জালে ধরা পড়ল চক্রের মূল পাণ্ডা। মুকেশ সাউয়ের খুনের অভিযোগে গ্রেফতার করা হল তাঁর ভাই সঞ্জয় সাউয়ের স্ত্রী ললিতা সাউকে।এছাড়াও বিহার থেকে গ্রেফতার করা হয়েছে রাজীব কুমার নামক এক ব্যক্তিকে। রাজীব নিহত ব্যক্তির ভাইয়ের স্ত্রীর ‘প্রেমিক’ বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।যদিও মুকেশকে ঠিক কে খুন করেছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ধৃতদের সোমবার আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:Mamata Banerjee: ৩ দিনের সফরে গোয়ায় মমতা, একাধিক জনসভা-সহ ঠাসা কর্মসূচি

রবিবার রাজীবকে বিহারের (Bihar) বাঁকা জেলা থেকে গ্রেফতার করা হয়। রাজীবকে জিজ্ঞাসাবাদের পর ললিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানতে পারেন বলে দাবি তদন্তকারীদের। এর পর ললিতাকেও জেরা করেন তাঁরা। তদন্তকারীদের দাবি, জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধের কথা স্বীকার করেন ললিতা। এর পর সোমবার সকালে তাঁকেও গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গত সাত তারিখ বাঁশদ্রোণীর সোনালি পার্কে(Sonali Park) নিজের বাড়ির সামনের থেকে মুকেশ সাউ (৪৩) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করেন তাঁর ভাই সঞ্জয় সাউ। মৃতের ডান হাতে একটি ছুরি ধরা ছিল। এছাড়াও তাঁর কাঁধে ও গলায় কোপানোর চিহ্ন ছিল বলে জানান সঞ্জয়। মুকেশকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত বলে জানান চিকিৎসকেরা। এরপরই খুনের কিনারা খুঁজতে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের জন্য বিহারেও যেতে হয় তদন্তকারীদের। পুলিশের দাবি, রাজীবের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলার পর থেকে ললিতাকে ব্ল্যাকমেল করছিলেন মুকেশ। তদন্তকারীদের কাছে এমন দাবি করেছেন রাজীব। ৭ ডিসেম্বর ঘটনার দিন সোনালি পার্কের বাড়িতে রাজীবকে ডেকে আনেন ললিতাই। এর পর সেখানে বসে মুকেশকে খুনের পরিকল্পনা করেন দু’জনে। তবে মুকেশকে কে বা কারা খুন করেছে তা এখনও জানা যায়নি।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...