Saturday, April 4, 2026

Rohit Sharma: নেতৃত্ব পাওয়ার পর ‘বিরাট’ প্রশংসায় রোহিত

Date:

Share post:

টি-২০ ফর্মাটের( T-20) পাশাপাশি একদিনের ক্রিকেটেও(ODI) নেতৃত্বের ভার উঠেছে রোহিত শর্মার( Rohit Sharma) ওপর। নতুন দায়িত্ব পেয়ে যেমন আগামীর সাফল‍্যের কথা বললেন রোহিত, তেমনই প্রশংসা করলেন পূর্বসূরি বিরাট কোহলিরও(Virat Kohli)। এদিন বিসিসিআইয়ের ( BCCI) তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই বিরাটের প্রশংসায় মাতলেন হিটম‍্যান।

ভিডিয়ো বার্তায় রোহিত বলেন,” বিরাট কোহলি দলকে এমন জায়গায় দাঁড় করিয়েছেন, সেখান থেকে পিছনের দিকে তাকানোর কোনও জায়গা নেই। যে পাঁচ বছর কোহলি ভারতের এক দিনের এবং টি-২০ দলের অধিনায়ক ছিল, সেই সময়, প্রতি ম্যাচে বিরাটকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখেছি। প্রতিটি ম্যাচ জেতার খিদে ছিল আমাদের। গোটা দল একই লক্ষ্য নিয়ে খেলতে নামত। যে আমাদের জিততে হবে।”

শুধু প্রশংসা নয়, বিরাট কোহলির সঙ্গে যে খেলতেও পছন্দ করতেন রোহিত, সেকথা বলতে শোনা গেল হিটম‍্যানের গলায়। এই নিয়ে রোহিত বলেন,”কোহলির নেতৃত্বে খেলার সময় খুব ভাল কেটেছে। ওর সঙ্গে আমি মাঠে অনেক সময় কাটিয়েছি। আমরা এক সঙ্গে খেলতে পছন্দ করতাম। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পরও, সেই একই কাজই আমরা করে যাব। দল হিসেবে আরও উন্নতি করার চেষ্টা করব। শুধু আমি নয়, গোটা দল একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। আমরা আগামী দিনে আরও সাফল্য পাব এই আশা করছি।”

আরও পড়ুন:Maradona: শুধু ঘড়ি নয়, অসম থেকে পাওয়া গেল মারদোনার চুরি হয়ে যাওয়া আইপ্যাডও

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...