Thursday, June 25, 2026

রাজভবনে এক রাজা থাকেন, নাম না করে রাজ্যপালকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গোয়ায় দলের সভা থেকে রাজ্যপালকে সরাসরি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কটাক্ষের সুরে তৃণমূলনেত্রী রাজ্যপালকে ‘রাজা’ বলে সম্বোধন করতেই হাততালির ঝড় উঠল।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রাজভবনে একজন রাজা থাকেন। তিনি সারাদিনে কত কী না বলেন! বলার কোনও শেষ নেই। তিনি নিজেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির থেকেও বড় নেতা মনে করেন। সারাদিন কথা বলেন। কথাবার্তায় সেকথাই যেন বেরিয়ে আসে।

এরপর মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুরে দিয়ে বলেন, যে যা করছে করতে দিন। ও সবে কিছু যায় আসবে না। আমরা লড়াই করব। লড়ে যাব। কাজ করব। আপনাদের অর্থাৎ গোয়াবাসীকে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে। আর এই কারণেই আমরা সকলে এককাট্টা হয়ে এসেছি। ভোটের সময়তেও আসব। আপনাদের জন্যেই আসব। আপনাদের হাতেই থাকবে গোয়ার শাসনভার। চলুন সেই চ্যালেঞ্জের মোকাবিলা করি হাতে হাত মিলিয়ে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...