Friday, April 3, 2026

Farooq Abdullah: ভারত-পাকিস্তান আলচনায় বসুক, চাইছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভারত-পাকিস্তান আলচনায় বসুক। এমনটাই চাইছেন কাশ্মীরের (Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আব্দদুল্লাহ (Farooq Abdullah)। ন্যাশনাল কনফারেন্সের সভাপতি আবদুল্লাহ বলেন, “চিন (China) ভারতের ২২ জন জওয়ানকে হত্যা করেছে। কেন্দ্র যদি তাদের সঙ্গে আলোচনায় বসতে পারে, তবে পাকিস্তানের (Pakistan) সঙ্গে কেন পারবে না? কেন আপনার যুদ্ধে যাচ্ছেন না?”

আরও পড়ুন-শোভন জননেতা নয়, নেত্রীর আলোয় আলোকিত ছিল: দাবি একদা ছায়াসঙ্গী সুশান্তর

১৩ ডিসেম্বর সোমবার ছিল সংসদে জঙ্গি হানার ২০ বছর। ঠিক এইদিনেই জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) শ্রীনগরে (Sreenagaar) জঙ্গিরা সশস্ত্র পুলিশ বাহিনীর একটি বাসের ওপর হামলা চালায়। এই ঘটনায় ২ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। ১২ জন আহত। পান্থ চক এলাকায় জেওয়ানে এই হামলার ঘটনাটি ঘটে। এদিন সাংবাদিকদের ফারুক (Farooq Abdullah) জানান, “হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হামলায় নিহতদের শ্রদ্ধা জানাই।” তিনি বলেন, এই ধরনের হামলার ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে।

আরও পড়ুন-Earthquake:ফের বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির সতর্কতা জারি

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার (H. D. Deve Gowda) ওপর লেখা একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ফারুখ আবদুল্লাহ। তিনি আরও বলেন, “যতই আমার সমালোচনা করা হোক, আমি মনে করি ভারতের উচিৎ পাকিস্তানের সঙ্গে আলোচনা করা। দেবগৌড়াজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন অটল বিহারী বাজপেয়িও চেষ্টা করেছেন।”

আরও পড়ুন-Netaji: নেতাজি জীবিত, নাকি মৃত?‌ কেন্দ্রের কাছে ২ মাসের মধ্যে জানতে চাইল হাইকোর্ট

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...