Monday, April 6, 2026

Atk Mohunbagan: বিএফসিকে সমীহ বাগান কোচ হাবাসের

Date:

Share post:

বৃহস্পতিবার আইএসএলের ( Isl)পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি( Bengaluru Fc)। চলতি বছর একেবারে নিজেদের সেরা ফর্মে নেই বিএফসি। বৃহস্পতিবার সুনীল ছেত্রীদের বিরুদ্ধে জিতে মাঠ ছাড়তে চান বাগান কোচ হাবাস।

বৃহস্পতিবার বিএফসির বিরুদ্ধে নামার আগে হাবাস বলেন,” বেঙ্গালুরু ভাল দল। ওরা কিছু খেলোয়াড়ের ওপর নির্ভর করে, যারা ভাল খেলতে পারছে না। সব দলের কোচই ম্যাচ জিততে চায়। সমস্যার সমাধান করতে হলে কোচকে খেলোয়াড়দের ওপরই নির্ভর করতে হবে। এ বারের আইএসএলের ম্যাচগুলো যদি লক্ষ্য করে থাকেন তা হলে দেখবেন, প্রায় সব ম্যাচেই ৩০-৪০ মিনিটের মধ্যে সমতায় ফিরে এসেছে। তার পরে একটা জয়সূচক গোল হয়েছে। সব ম্যাচেই একটা মরিয়া ভাব দেখা যাচ্ছে। কোনও নিয়ন্ত্রণ থাকছে না। আরও দু-তিন গোল করে দিচ্ছে কোনও কোনও দল। আমাদের স্থীরতা দরকার। হার বা জিত তো থাকেই। আমি কোনও দলের মধ্যে বিশাল কোনও ফারাক দেখতে পাই না। এ কথা ভেবেই এটিকে মোহনবাগানে কাজ করি আমি।”

এখনও পযর্ন্ত সেভাবে চলতি আইএসএলে নিজেদের মেলে ধরতে পারেনি সুনীল ছেত্রীরা। সুনীলের খারাপ ছন্দই কি দলের ব্যর্থতার কারণ? যদিও তা মানতে নারাজ হাবাস। সুনীল প্রসঙ্গে হাবাস বলেন, “সুনীল সর্বকালের সেরা। বেঙ্গালুরু এফসি এখন আর আগের মতো না ও থাকতে পারে। তবে সুনীল ভারতীয় ফুটবলে একজন কিংবদন্তি। এ দেশের তরুণ খেলোয়াড়দের কাছে ও আদর্শ। ওর প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। আমার মনে হয় না একটা দল একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করে। ফুটবল দলগত খেলা।”

আরও পড়ুন:SergioAguero:  হৃদযন্ত্রে সমস্যার কারণে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও আগুয়েরো

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...