Saturday, April 4, 2026

Virat Kohli: সৌরভের মন্তব্যকে ওড়ালেন কোহলি, বললেন ‘টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে কেউ বারণ করেনি আমাকে’

Date:

Share post:

বুধবার সাংবাদিক বৈঠকে বিসিসিআই প্রসিডেন্ট ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মন্তব্যকে উড়িয়ে দিলেন বিরাট কোহলি( Virat Kohli)। বললেন, টি-২০ ফর্মাটের অধিনায়কত্ব ছাড়তে কেউ বারণ করেনি। বিরাট কোহলির টি-২০অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়  বলেছিলেন, তিনি বিরাটকে অনুরোধ করেছিলেন নেতৃত্ব না ছাড়ার জন্য। আর সেই মন্তব‍্য বুধবার উড়িয়ে দিলেন বিরাট। সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, বোর্ডের তরফে এমন কোনও অনুরোধ করা হয়নি আমাকে। বিসিসিআইকে আমি জানিয়েছিলাম টি-২০ অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়।

এদিন সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন,” বোর্ডের আমার সঙ্গে কথা হয়েছিল। বিসিসিআইকে আমি জানিয়েছিলাম টি-২০ অধিনায়কত্ব ছাড়তে চাই। ওরা সেটা মেনে নেয়। সেখানে কোনও না ছিল না। সেই সময় আমাকে বলা হয়েছিল এটা খুবই ইতিবাচক পদক্ষেপ। তখন আমি জানিয়েছিলাম, টেস্ট এবং একদিনের ক্রিকেটে আমি অধিনায়কত্ব করব। আমার দিক থেকে আমি পরিষ্কার ছিলাম। কিন্তু বোর্ডের কর্মকর্তারা এবং নির্বাচকরা বোধ হয় তেমনটা ভাবেননি। তারা মনে করেছেন একদিনের ক্রিকেটে আমার অধিনায়কত্ব করার প্রয়োজন নেই, আর আমি মেনে নিয়েছি।”

আরও পড়ুন:Virat Kohli: ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলছি’, সাংবাদিক বৈঠকে বললেন কোহলি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...