Tuesday, June 23, 2026

Mamata Banerjee: দরিদ্রদের জন্য ফ্ল্যাট, ২০০ পাম্পিং স্টেশন: কলকাতার জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি মমতার

Date:

Share post:

কাউন্সিলরদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি, রাজ্যের জনকল্যাণমূলক পরিষেবাগুলির উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পাশাপাশি, কলকাতার জন্য প্রচুর পাম্পিং স্টেশন সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেন মমতা।

জল জমার সমস্যা রয়েছে কলকাতায়। বুধবার, ফুলবাগানে উত্তর কলকাতার (North Kolkata) পুরভোটের প্রার্থীদের হয়ে প্রচারে তৃণমূল (Tmc) সুপ্রিমো জানান, অতিরিক্ত বৃষ্টির চাপ সহ্য করতে পারে না দিল্লি, মুম্বই। অথচ কলকাতা সেই সমস্যা সামলে দেয়। একইসঙ্গে তিনি বলেন, আরও দুশো পাম্পিং স্টেশন (Pumping Station) তৈরি হবে। যাতে কোনোভাবেই সমস্যা না হয়। জানান, কলকাতায় জলের জন্য কর দিতে হয় না। বিনামূল্যে রেশন-চিকিৎসা পরিষেবা রয়েছে।

মমতা বলেন, একসময় কলকাতাকে লোকে দুঃস্বপ্নের নগরী বলত। এখন কলকাতা স্বপ্নের নগরী। দিল্লি-মুম্বই-চেন্নাই-বেঙ্গালুরুর তুলনায় কলকাতা অনেক সুন্দর শহর। “কলকাতায় অনেক উড়ালপুল তৈরি হয়েছে। উৎসবের সময়ে আলোকমালা দিয়ে সাজানো হয়।”

তৃণমূল সুপ্রিমো বলেন, কোভিডের (Covid) টিকাকরণের কলকাতা এক নম্বর। দেশের মধ্যে বাংলা এক নম্বর। যাঁরা এখনও সেকেন্ডের ডোজ নেয়নি, তাঁদের কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার আবেদন করেন মুখ্যমন্ত্রী। অমিক্রন নিয়ে সতর্ক করেন মমতা। বলেন, এটা ছোঁয়াছে হলেও ভয় পাবেন না, কারণ এটা প্রাণঘাতী নয়।

‘আমার বাড়ি’ প্রকল্পের দুকামরার ফ্ল্যাট পাবেন বস্তিবাসীরা। তবে, সঠিক লোক যাতে ফ্লাট পায়, যার নামে ঘর আছে- তিনিই যেন ফ্ল্যাট পান- এই বিষয়টি দেখতে তিনি জন প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন। প্রত্যেক জায়গায় কমিউনিটি সেন্টার করতে হবে যাতে গরীব মানুষরা অনুষ্ঠানের জন্য সেই জায়গা ভাড়া পান। তাদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই কমিউনিটি সেন্টারের জন্য অনলাইনে বুকিং-এর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

৬০০ কোটি টাকা খরচ করে টালা পাম্পিং স্টেশন সাজানো হচ্ছে। ২০২৪-এর মধ্যে বাংলার গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে যাবে- প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।

সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পে কলকাতায় ৪৪% দুর্ঘটনা কমেছে বলে জানান মমতা। তিনি বলেন, বিশ্বের মধ্যে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। মুখ্যমন্ত্রী বলেন, “বিধানসভা নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব করে দিয়েছি। এখন আমার লক্ষ্য শিল্পোন্নয়ন।”

বৃহস্পতিবার, বেহালা চৌরাস্তা এবং বাঘা যতীনে দক্ষিণ কলকাতার প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। বেহালা, টালিগঞ্জ ও যাদবপুরের বিস্তৃত এলাকার প্রার্থীর হয়ে প্রচার সারবেন মমতা। ৮৪ জন প্রার্থীর পাশাপাশি থাকবেন শীর্ষ নেতৃত্বও।

আরও পড়ুন- KMC 28: “ঠান্ডা ঠান্ডা কুল কুল ফের জিতবে তৃণমূল”, অয়নের সমর্থনে স্লোগান সায়নীর

 

 

 

 

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...