Tuesday, June 23, 2026

ইউএপিএ আইনে সবচেয়ে কম গ্রেফতার হয়েছে পশ্চিমবঙ্গে, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

শেষ তিন বছরে গোটা দেশে ইউএপিএ আইনে ২৫ বছরের নিচে ছাত্র-সহ কত জন গ্রেফতার হয়েছে? কত জন জামিনে মুক্তি পেয়েছে এবং কতজন দোষী সাব্যস্ত হয়েছে? বাস্তব অভিজ্ঞতা বলছে, এই আইনে বহু নিরীহ মানুষকে অযথাই হেনস্তা করা হয়। অকারণে গ্রেফতার করার কারণে স্বাভাবিকভাবেই বেশিরভাগই মুক্তি পায়। তাই এই আইন যাতে সঠিকভাবে রূপায়িত করা যায় তার জন্য ইউএপিএ আইন সংশোধনের কি চিন্তাভাবনা চলছে? ইউএপিএ আইনে ধৃতদের মধ্যে বন্দি অবস্থায় কি কারও মৃত্যু ঘটেছে? মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ইউএপিএ আইন নিয়ে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়।

তৃণমূল কংগ্রেস সাংসদের এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, বিভিন্ন ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে আগেই ইউএপিএ আইন সংশোধন করা হয়েছে। তাই এই মুহূর্তে নতুন করে আর কোনও সংশোধনী আনার কথা ভাবছে না সরকার। ইউএপিএ আইনে ধৃত কোনও বন্দির হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে এমন ঘটনা এনসিআরবির নজরে নেই। ইউএপিএ আইনে কাউকে গ্রেফতার, তার বিচার ও জামিন সবকিছুই নির্ভর করে পরিস্থিতির নিরিখে। এই আইনের অপব্যবহার রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে। সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক এবং আইনের নিজস্ব ক্ষেত্রেও যথেষ্ট নিরাপত্তা আছে এই আইনে। অর্থাৎ এই আইনের অপব্যবহার হওয়ার সুযোগ খুবই কম। একইসঙ্গে মন্ত্রী ইউএপিএ আইনে বিভিন্ন রাজ্যে কতজন গ্রেফতার হয়েছে, জামিন পেয়েছে এবং দোষী সাব্যস্ত হয়েছে তার পরিসংখ্যানও পেশ করেছেন। ওই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে ২০১৮ ও ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ইউএপিএ আইনে কাউকেই গ্রেফতার করা হয়নি। তবে ২০২০ সালে পশ্চিমবাংলায় এই আইনে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ইউএপিএ আইনে ৩০ বছরের কম বয়সিদের গ্রেফতারের তালিকাও এদিন জানিয়েছেন মন্ত্রী। ওই তালিকা থেকে দেখা যাচ্ছে, ২০২০ সালে পশ্চিমবঙ্গে ইউএপিএ আইনের ধৃত পাঁচজনের মধ্যে দু’জনের বয়স ছিল ৩০ এর মধ্যে।

আরও পড়ুন- Rajnath Sing: ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি হচ্ছে DRDO, দাবি রাজনাথের

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...