Monday, April 6, 2026

বৃদ্ধ সাহিত্যিকের বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

Date:

Share post:

অশীতিপর লেখক সুনীল জানা। এই সাহিত্যিকের বাড়িতে ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুই ডাকাত। বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার চারু মার্মার্কেটের এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, চারু মার্কেট থানার সুলতান আলম রোডের চারতলা বাড়ির একতলায় ফ্ল্যাটে থাকেন আশি বছরের বৃদ্ধ সাহিত্যিক সুনীল জানা ও তাঁর স্ত্রী। শিশু সাহিত্য-সহ বেশ কিছু বইয়ের লেখক তিনি। ওই বাড়ির উপরের তলায় তাঁর ছেলের ফ্ল্যাটে কাজ করছেন রাজমিস্ত্রিরা। এদিন নতুন মিস্ত্রিরা মূল গেট খুলেই চলে যায় ।
সেই সুযোগেই দুই দুষ্কৃতী এসে দরজায় কড়া নাড়ে। সুনীলবাবু মিস্ত্রিরা এসেছেন মনে করে দরজা খোলেন।
এরপরই দুই দুষ্কৃতী বৃদ্ধ লেখককে মারধর করে বলে অভিযোগ। তাঁকে ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দেখিয়ে ফ্ল্যাটের এক জায়গায় দাঁড় করিয়ে রেখে একটি মোবাইল, একটি এটিএম কার্ড ও ১৫ হাজার টাকা নগদ নিয়ে পালায় তারা।
বৃদ্ধ দম্পতির আর্তনাদে প্রতিবেশীরা আসেন। আতঙ্কগ্রস্ত ও আহত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ফ্ল্যাটটিতে আসে চারু মার্কেট থানার পুলিশ। এলাকার সিসিটিভির ফুটেজও পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...