Monday, April 13, 2026

Sc EastBengal: দলের খেলায় অসন্তুষ্ট লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ

Date:

Share post:

চলতি আইএসএলে( ISL) সাত ম‍্যাচ হয়ে গেল, এখনও পযর্ন্ত জয়ের দেখা পেল না এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। শুক্রবার নর্থইস্ট ইউনাইটেড ( NorthEast United) কাছে ২-০ গোলে হারে লাল-হলুদ ব্রিগেড। আর এর জেরে কার্যত হতাশ স্প্যানিশ কোচ মানোলো দিয়াজ।

ম‍্যাচের পর লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ কার্যত স্বীকার করে নেন, দলের খেলোয়াড়দের সেই মান ও যোগ্যতাই নেই। দিয়াজ বলেন, “আমাদের একটি বড় সমস্যা তৈরি হচ্ছে তিন পয়েন্ট পেতে। আর সেই কারণে চলতি আইএসএলে আমাদের উন্নতি করতে হবে। দল নিজেদের সেরাটা করছে কিন্তু এই মুহুর্তে তা যথেষ্ট নয়। যে মান আমাদের বর্তমানে রয়েছে, সেটিই আমাদের নিয়ে চলতে হবে। যা চলছে, তাই মেনে নিয়ে চলতে হবে।”

চলতি আইএসএলে এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। আর এর জেরে হতাশ স্প্যানিশ কোচ মানোলো দিয়াজ। ম্যাচের পর দিয়াজ বলেন, “এটি একটি কঠিন পরিস্থিতি, তবে নর্থইস্টের প্রথম গোলের পর আমরা ভালো খেলেছি এবং আমরা কিছু ভালো সুযোগ তৈরি করেছি। কিন্তু গোল আসছে না। তাই জয়ের মুখও দেখতে পারছি না।”

আরও পড়ুন:Habas: হারের জের, এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে পদত্যাগ করলেন হাবাস

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...