Saturday, March 14, 2026

Left Contro: সময় পেরিয়ে প্রচারের অভিযোগ বাম প্রার্থীর বিরুদ্ধে, ঢাকুরিয়ায় উত্তেজনা

Date:

Share post:

শনিবার সকালে উত্তেজনা ছড়াল ঢাকুরিয়া (Dhakuria) অঞ্চলে। সময় পেরিয়ে যাওয়ার পরেও প্রচারের অভিযোগ উঠল বাম প্রার্থীর (Left Candidate) বিরুদ্ধে। অভিযোগ, ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই (Cpi) প্রার্থী মধুছন্দা দেব (Maduchanda Dev) তাঁর অনুগামীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রতীক দেওয়া ভোটার স্লিপ বিলি করেন। শুধু তাই নয়, ওয়ার্ডের মৃত ভোটারদের ভোটার কার্ড পরিবারের থেকে সংগ্রহ করেন তিনি। ভিডিও প্রকাশ করে এই অভিযোগ করেন তৃণমূল (Tmc) প্রার্থী অভিষেক মুখোপাধ্যায় (Abhishek Mukherjee)।

যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে সিপিআই। তদের পাল্টা অভিযোগ, বহিরাগতরা ওয়ার্ডে ঢুকেছেন। তাঁদের পরিচয় জানতেই ভোটার আইকার্ড দেখছিল তারা। কিন্তু প্রশ্ন উঠেছে কোনও অভিযোগ থাকলে থানায় না জানিয়ে বামপ্রার্থী নিজে কেন ময়দানের নেমেছেন? সেই কথার উত্তর অবশ্য তাঁর থেকে মেলেনি।

আরও পড়ুন:Kolkata Municipal Election: কলকাতা পুরভোটে মোতায়েন ২৩ হাজার পুলিশ, সীমানা সিল

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...