Saturday, May 23, 2026

Kolkata Municipal Vote: কলকাতায় পুরভোট অবাধ-শান্তিপূর্ণ, বিরোধীদের অশান্তির চেষ্টা কড়া হাতে দমন পুলিশের

Date:

Share post:

অবাধ-শান্তিপূর্ণভাবে শেষ হল কলকাতা পুরভোট। হার বুঝে নজর ঘোরাতে ১৪৪টি ওয়ার্ডের কয়েকটিতে নাটকীয় পরিস্থিতি তৈরি করে বিরোধীদের। তবে, কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করছে পুলিশ (Police)। পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Bandopadhyay)। রবিবার, পুরভোটে অশান্তির অভিযোগে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিক বৈঠকে জানান, জয়েন্ট CP শুভঙ্কর সরকার (Shubhankar Sarkar)। বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়ছে ৬৫.৪১ শতাংশ।

জয়েন্ট CP জানান, মোটের উপর শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। ভোট গ্রহণ কোথাও বন্ধ হয়নি। কয়েকটি জায়গায় অশান্তির খবর পেয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে পুলিশ। শুভঙ্কর সরকার জানিয়েছেন, টাকি স্কুলের সামনে বোমাবাজির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বোমাবাজির ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- ভোটের আগে গোয়ার ‘কল্পতরু’ মোদি, ৬০০ কোটি টাকার উপহার ঘোষণা

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরেও কলকাতা পুরভোটে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিল না শাসকদল তৃণমূল। ভোটের দিন ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছে জোড়া ফুল শিবির। এমনকী, দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রোড শো করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পায়ের তলার মাটি যে সরে গিয়েছে সেটা বুঝতে পেরেছে বিরোধীরা। এই কারণেই এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় নাটকীয় পরিস্থিতি তৈরির চেষ্টা করে বিজেপি-বাম-কংগ্রেস (Bjp-Left-Congress)। অশান্তি পাকানোর চেষ্টা হয় বিভিন্ন দিকে। অথচ বাস্তবে দেখা গিয়েছে আক্রান্ত হয়েছে তৃণমূলই। তৃণমূলের ক্যাম্পে ব্যানার-ফেস্টুন ছেঁড়ায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল (Tmc) প্রার্থী পাপিয়া ঘোষ। কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তৃণমূলের অভিযোগ, শাসকদলকে বদনাম করতে বিরোধীরা নিজেরাই এই কাজ করছে। মানিকতলা অঞ্চলে ভোটারদের প্রভাবিত করতে বিজেপি প্রার্থী সজল ঘোষ নার্সিংহোমের ছাদে বিরিয়ানি রান্না করছিলেন। হাতেনাতে তা ধরে ফেলেন স্থানীয়রা। বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে ছাপ্পা ভোট চলছিল বলে অভিযোগ। বহিরাগতদের নিয়ে গিয়ে এমন পরিবেশ সৃষ্টি করেছিল গেরুয়া শিবির যে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন পরে পুলিশ দুষ্কৃতীদের বুথের বাইরে বের করে ভোট গ্রহণের ব্যবস্থা করে।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে খবর, বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও বুথ দখলের কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন- পুরভোটে পুলিশের ভূমিকা অভূতপূর্ব: পার্থ, প্রত্যেকটি ওয়ার্ডে পুনরায় নির্বাচনের দাবি বিজেপির

 

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsilor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...