Monday, March 23, 2026

বিজেপির সুরেই টুইটে রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

Date:

Share post:

কলকাতা পুরভোট মিটতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বাধীন বিজেপির প্রতিনিধি দল হাজির হলেন রাজ্যপালের কাছে।
২৫ জন বিজেপি বিধায়ককে নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিরোধী দলনেতা। সেই বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, “রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আগে থেকে সময় চেয়েছিলাম। উনি সন্ধ্যে ৬ টায় সময় দিয়েছিলেন।”

 

এরপর আধ ঘণ্টা পেরোতেই রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) ।

রাজ্যের পরিস্থিতি জরুরি অবস্থার মতো বলে ফের একবার রাজ্যকে আক্রমণ করলেন । বিজেপির (BJP) প্রতিনিধি দল যে ভাষাতে রাজ্যকে আক্রমণ করেছিলেন, তারই প্রতিধ্বনি শোনা গেল রাজ্যের সাংবিধানিক প্রধানের গলাতেও ।
বিজেপি প্রতিনিধি দল বিধায়ক হস্টেলে বিধায়ককে আটকে থাকার বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন । রাজ্যপালও একই ভাবে বিষয়টি নিয়ে মুখ খুললেন । কিন্তু, কী কারণে বিধায়ক হস্টেলে ওই ঘটনা ঘটেছিল, তার কোনও তথ্য তুলে ধরতে পারেন নি রাজ্যপাল । টুইট দেখেই বোঝা যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল তাঁর সমানে তথ্য তুলে ধরেছে, তিনিও সেটাই টুইট করে দিয়েছেন ।

এরপরের অভিযোগটি রীতিমতো হাস্যকর।রাজ্যপালের অভিযোগ, কলকাতার মানুষ ভোট দিতে পারেন নি । ঠিক যেমন ভাবে গোটা দিন ভোটের ময়দানে না থাকা বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে নিজেদের উপস্থিতি দেখানোর চেষ্টা করেছিলেন । অথচ নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, দু-একটা ঘটনা ছাড়া পুরভোটে কোনও হিংসার ঘটনা ঘটেনি । ছাপ্পা-রিগিংয়ের কোনও অভিযোগ নেই, তখনও বিজেপি বার বার ছাপ্পা ভোটের অভিযোগ করে গেল । ভোটের ময়দানে প্রচারের সময় যেমন তাদের দেখা যায়নি, তেমনই রবিবারও সারা দিন দেখা গেল না তাদের । অথচ সেই বিজেপি নেতারা ছাপ্পা ভোটের অভিযোগ করে গেলেন । আর সেই বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল তুললেন ছাপ্পা ভোটের অভিযোগ ।
কিন্ত বাস্তব বলছে, এ দিন সকালেও নিরাপত্তা রক্ষীকে দূরে রেখে দিব্যি শান্তিতে ভোট দিয়েছেন এই রাজ্যপাল ।

পুরভোটে নিয়ে যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এদিন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে তিনি বলেন, ‘মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বিরোধীরা যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন। তাই এই সব কথাকে উপেক্ষা করুন’।

Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...