Saturday, June 20, 2026

Kolkata Municipal Vote: প্রকাশ্যে রামধনু জোট: একযোগে ধর্না বাম-কংগ্রেস-বিজেপির

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার অভিযোগ করেছেন, সামনে যতই বিরোধিতা দেখাক আদপে বাম-বিজেপি-কংগ্রেস (Left-Congress-Bjp) গোপন আঁতাঁত করে চলছে রাজ্যে। রামধনু জোট রয়েছে। রবিবার, কলকাতা পুরভোটে এই অভিযোগে সত্যি হল। প্রকাশ্যে এলো ‘রামধনু জোট’। তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে এদিন দুপুরে বড়তলা (Bartala) থানার সামনে ধর্নায় বসে সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপির। যার যার দলীয় পতাকা নিয়ে একসঙ্গে স্লোগানিং করতে দেখা গিয়েছে রাজ্যের প্রধান তিন বিরোধীদলকে। বিরল ‘বিরোধী ঐক্য’র সাক্ষী থাকল উত্তর কলকাতা।

১৭ নম্বর ওয়ার্ডের অবাধে ছাপ্পাভোট চলছে- এই অভিযোগে বড়তলা থানার সামনে দলীয় প্রার্থীদের নিয়ে বিক্ষোভ দেখান সিপিআইএম এবং কংগ্রেসের কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই অনুগামীদের নিয়ে সেখানে হাজির হন বিজেপি প্রার্থীরা। বাম-কংগ্রেসের সঙ্গেই ধর্নায় যোগ দেন তাঁরা।

এই রামধনু জোটকে কটাক্ষ করেছে তৃণমূল। দীর্ঘদিন ধরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন বিরোধী দলকে একসূত্রে বেঁধে আক্রমণ করে বলেন, এরা হল “জগাই, মাধাই এবং গদাই”। তিনদল মিলে রাজ্যের উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া এবং দেশের সামনে রাজ্যকে বদনাম করার খেলায় মেতেছে। এদিন সেই ‘জগাই, মাধাই, গদাই’-র জোট প্রকাশ্যে এলো।

আরও পড়ুন- KMC Election: ‘যে কাজ করে তাঁকেই ভোট দেওয়া উচিৎ’, ভোট দিয়ে বললেন দেব

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...