Sunday, April 5, 2026

কয়লাখনির ছাড়পত্রে নারাজ ছত্তিশগড়, সোনিয়াকে চিঠি দিয়ে নালিশ রাজস্থানের মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বারবার অনুরোধ করা সত্ত্বেও কয়লাখনির(Cole mine) ইস্যুতে ছাড়পত্র দিতে নারাজ কংগ্ৰেস শাসিত ছত্তিশগড়ের(Chattisgarh) মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল(Bhupesh Baghel) | সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) চিঠি দিয়ে এমনই অভিযোগ করলেন রাজস্থানের(Rajsthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gehlot) |

কেন্দ্রের অনুমোদনে পারসা পূর্ব, কান্তা এক্সটেনশন এবং সুরগুজা মোট ১১৩৬ হেক্টর এলাকা রাজস্থানের এক্তিয়ারভুক্ত | কিন্তু পরিবেশবিদদের ছাড়পত্র অনুযায়ী এই কয়লাখনিগুলি ব্যবহারের জন্য ছত্তিশগড় সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক | সেই অনুমতি না মেলায় খুব্ধ রাজস্থানের কংগ্ৰেস সরকার |

আরও পড়ুন:Republic Day: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবার আমন্ত্রিত মধ্য এশিয়ার ৫ নেতা

গেহলট এদিন সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে জানান, ছাড়পত্র না মেলায় প্রায় ৪৩৪০ওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত | ফলত প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ৩৩ পয়সা করে বাড়াতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার | এদিকে ছত্তিশগড় সরকারের দাবি ,স্থানীয় বাসিন্দাদের বিরোধিতায় ঐ খনিগুলোর ছাড়পত্র দিতে পারা যাচ্ছে না |

এপ্রসঙ্গে রাজস্থানের রাজ্যপাল সতীশ পুনিয়া এই অভিযোগের বিষয়ে মন্তব্য করেন, “সোনিয়া গান্ধী এবং ভুপেশ বাঘেল অশোক গেহলটের সাথে যে বৈঠক করেন তাতে এই কয়লাখনির ইস্যু আলোচিত হয়নি কেন?”

Related articles

মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

দলবিরোধী কাজ করলে কোনও বড় নেতাকেই রেয়াত করা হয় না তৃণমূল কংগ্রেসে। যে নেতার কাজে অসম্মানিত হয় দল,...

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...