Saturday, June 27, 2026

Agitation: ফের অশান্তির চেষ্টা বিজেপির, মিছিল ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ

Date:

Share post:

পুলিশের অনুমতি নেই। তবু ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগোতে গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে অশান্তি ছড়াল বিজেপি (Bjp)। সোমবার, মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয় থেকে পুরভোট নিয়ে বিক্ষোভ মিছিল করতে চায় গেরুয়া শিবির। কিন্তু অনুমতি না থাকায় সেই মিছিল আটকায় পুলিশ (Police)। পুলিশ আধিকারিকরা বিজেপির নেতা-কর্মীদের বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করেন। কিন্তু আইন ভাঙার প্রবণতায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।

সোমবার, দুপুর তিনটে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। সদর দফতরে উপস্থিত ছিলেন বিজেপি প্রতাপ বন্দ্যোপাধ্যায় (Pratap Banerjee), জয়প্রকাশ মজুমদার (Jayprash Majumder), কল্যাণ চৌব (Kalyan Chowbey)-সহ বহু কর্মী-সমর্থক। সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে তা ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপির নেতা-কর্মীরা। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। বিজেপির অভিযোগ, তাঁদের এক প্রার্থী অসুস্থ হয়েছে পড়েছেন। ঘটনায় বেশ বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থককে আটক করা হয়েছে।

আরও পড়ুন- TMC Rally: উৎসবের মেজাজে কাঁথিতে “গদ্দার হটাও”-এর বর্ষপূর্তি পালন, সংহতি পদযাত্রায় জনজোয়ার

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...