Saturday, June 27, 2026

ইউনেস্কোর  স্বীকৃতি পেয়েছে  দুর্গাপুজো, উদযাপনে আয়োজন পদযাত্রার

Date:

Share post:

ঐতিহ্যের পুজো হোক বা শিল্পের উৎসব, তিনশো বছরের ঠাকুরদালান হোক বা তিরিশ বছরের থিমপুজোর মণ্ডপ,  দুর্গাপুজো আজ বিশ্বের আঙিনায়। ইউনেস্কো দিল তাকে বিশ্বজনীন স্বীকৃতি ।

ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে তার ২০২১ সালের অননুভনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে। এর মাধ্যমে ৩৩১ বছরের পুরোনো শহর এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম ধর্মীয় উৎসব আন্তর্জাতিক স্বীকৃতি  পেয়েছে।

এই আনন্দের ঘটনাকে স্মরণ করে দুর্গাপুজোপ্রেমী`র সদস্য  দেবর্ষি রায় চৌধুরী (সাবর্ণ রায়চৌধুরী পরিবার থেকে),  সনাতন দিন্দা (শিল্পী),  প্রসূন (রাণী রাসমনির পরিবার থেকে),  মল্লার ঘোষ (সংগীত পরিচালক),  ভবতোষ সুতার (শিল্পী),  শাশ্বত বসু (হাতিবাগান সর্বজনীন),  সায়ন্তন মৈত্র (স্থপতি), মধুছন্দা সেন (ফটোগ্রাফিক কিউরেটর) এবং সোমনাথ দাস (লেক পলি, সন্তোষপুর) সমবেতভাবে কলকাতাবাসীদের আহ্বান জানালেন আগামী ২২ ডিসেম্বর, ২০২১-এ একাডেমি থেকে এক পদযাত্রায় যোগ দেওয়ার জন্য। ওই পদযাত্রা একাডেমি অব ফাইন আর্টস থেকে শুরু হবে দুপুর ২ টায়। পদযাত্রা শেষ হবে এসপ্ল্যানেড-এ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...