Monday, April 13, 2026

Isl: ঘোষিত হল আইএসএলের দ্বিতীয় পর্বের সূচি, ২৯ জানুয়ারি দ্বিতীয় ডার্বি

Date:

Share post:

ঘোষিত হল আএসএলের ( ISL) দ্বিতীয় পর্বের সূচি। ২৯ জানুয়ারি আইএসএলের দ্বিতীয় ডার্বি( Derby)। ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতার দুই দল।

এর আগে ঘোষিত হয়েছিল আইএসএল ২০২১-২২ মরশুমের প্রথম পর্বের সূচি। আর মঙ্গলবার ঘোষিত হল মরশুমের দ্বিতীয় পর্বের সূচি। ১০ জানুয়ারি থেকে শুরু আইএসএলের দ্বিতীয় পর্ব। চলবে ৫ মার্চ অবধি। দ্বিতীয় পর্বের সব খেলাই হবে গোয়াতে। ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ১১ জানুয়ারি। জামশেদপুরের বিরুদ্ধে রয়েছে সেই ম্যাচ। ১৯ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। মোহনবাগানের ম্যাচ রয়েছে ১৫ জানুয়ারি, বেঙ্গালুরুর বিরুদ্ধে। দ্বিতীয় পর্বে মোহনবাগানের শেষ ম্যাচ ৪ মার্চ। নর্থইস্টের বিরুদ্ধে খেলবে তারা।

এই মুহূর্তে লিগ টেবিলে ছ’নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। মঙ্গলবার সন্ধ্যায় নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে খেলতে নামবে তারা। লিগ টেবিলে সবার শেষে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:CSA: ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন আনরিখ নর্টজে

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...