Wednesday, June 24, 2026

Onicron Crisis : বেনাপোল দিয়ে স্টুডেন্ট ভিসায় ভারতে প্রবেশ বন্ধ

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ রোধে স্টুডেন্ট ভিসায় ( Student Visa) ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ( Benapole Immigration ) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ। ওই দেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করে জানান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীরা পড়ালেখা করছেন। তারা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন। কিন্তু হঠাৎ করে ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা (Embargo) জারি করেছে ভারত। এছাড়া ভারতীয় শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসায় যাতায়াত করতে পারলেও বাংলাদেশি শিক্ষার্থীরা যেতে পারছেন না। এসব শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( Officer in Charge ) রাজু আহমেদ জানান, ওমিক্রন সংক্রমণ রোধে কথা বলে বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসায় ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন। এ বিষয়ে তাদের মৌখিকভাবে জানানো হয়েছে। তবে অভিভাবকদের বিশেষ অনুরোধে গত দু’দিনে দু’জন স্টুডেন্টকে বহির্গমন সিল দিয়ে ভারতে পাঠানো হলেও তাদের ফেরত পাঠিয়েছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন।

এদিকে, যেসব শিক্ষার্থীদের সামনে পরীক্ষা আছে, উপযুক্ত প্রমাণ দিলে শুধুমাত্র তাদেরই ভারতে প্রবেশ করতে দিচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...