Monday, April 6, 2026

BSF:কোচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে ফের মৃত ১

Date:

Share post:

বাংলাদেশ সীমান্তে ফের বিএসএফের গুলিতে নিহত এক । মৃত ব্যক্তি গরু পাচারকারী বলে দাবি সীমান্তরক্ষী বাহিনীর। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে দিনহাটা থানার গীতালদহের জারিধরলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার আরও একজন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বিএসএফের গুলিতে তাঁরও মৃত্যু হয়েছে বলে দাবি। যদিও তাঁর কোনও হদিশ মেলেনি। পুলিশ একজনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, একজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

আরও পড়ুন:West Bengal Municipal Election: হাওড়া, বালি ছাড়া বাকি পুরসভায় ভোট হতে পারে ফেব্রুয়ারির মধ্যে

বিএসএফ সূত্রে খবর, দিনহাটা মহকুমার অন্তর্গত গীতালদহ ২ নং পঞ্চায়েত এলাকায় সীমান্তের গ্রাম কাশিমঘাটে টহল দেওয়ার সময় জওয়ান কয়েকজন পাচারকারীকে দেখতে পান। তাঁরা গরু পাচার করছিলেন বলে অভিযোগ। সেসময় বাধা দিতে যায় বিএসএফ। কিন্তু পাচারকারীরা জওয়ানদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তাতে জওয়ানরা ৬ রাউন্ড গুলি চালান।এরপরই গুলিবিদ্ধ হন লুৎফর রহমান নামক এক ব্যক্তি। আহত পাচারকারীকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে সকাল সাড়ে ৬টা নাগাদ মৃত্যু হয় তার।পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি এলাকায় পাচারকারী হিসাবে পরিচিত। তার স্ত্রীও মাদকপাচার সংক্রান্ত মামলায় জেলে রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

যদিও মৃত পাচারকারী লুৎফরের জামাইবাবু পাচারের কথা স্বীকার করতে নারাজ। তিনি বলেছেন, ‘‘লুৎফর বেশ কিছু দিন ধরে মাটি কাটার কাজ করছিল। কেন এ রকম হল, তা বুঝতে পারলাম না। আজ সকালে শুনলাম বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।’’ পাচারের ঘটনার সঙ্গে যুক্ত এই এলাকার আরও একজন বাসিন্দা খগেন মিয়া বর্তমানে নিখোঁজ। ফলসরূপ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...