Saturday, June 13, 2026

Sayantan Basu:হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে জল্পনা বাড়ালেন সায়ন্তন

Date:

Share post:

নতুন রাজ্য কমিটি ঘোষণার পরেই বিজেপিতে ক্ষোভ বিক্ষোভ এবং অন্তর্দ্বন্দ প্রকশ্যে চলে এল। বুধবার বিজেপির নতুন রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সায়ন্তন বসু, প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। কার্যত অপাঙক্তেয় হয়েছেন জয়প্রকাশ মজুমদার-সহ দিলীপ ঘোষ ঘনিষ্ট নেতারা।

আরও পড়ুন:Bjp State Committee: বিজেপির রাজ্য কমিটিতে রদবদল: সরলেন সৌমিত্র-অগ্নিমিত্রা, কোনও কমিটিতে নেই সায়ন্তন-প্রতাপ

সায়ন্তনকে দল সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়ার পরই বিজেপির এই নেতা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসেন। তারপরই জল্পনা শুরু হয়। সেই জল্পনা আরও উসকে দিয়ে সায়ন্তনের সঙ্গে সল্টলেকের বাড়িতে দেখা করেন তৃণমূল এক বিধায়ক। দু’পক্ষের মধ্যে কী কথা হয়েছে তা জানা না গেলেও বিশ্বস্ত সূত্রের খবর, রাজনীতি সংক্রান্ত বিষয়েই দু’জনের কথা হয়। নানা ক্ষোভ বিক্ষোভের কথা বেরিয়ে আসে। এব্যাপারে সায়ন্তন অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে জানা গিয়েছে, আগামিদিনে সায়ন্তনকে দিল্লি অন্য দায়িত্ব দিচ্ছে। মাস দুই তিনের মধ্যেই দায়িত্ব হস্তান্তর হবে।

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...