Wednesday, April 8, 2026

Kanpur: টাকার পাহাড়! ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার নগদ ১৫০ কোটি টাকা

Date:

Share post:

ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার নগদ ১৫০ কোটি টাকা! উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা। পীযূষ জৈন নামে এক সুগন্ধী দ্রব্যের ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় আয়কর বিভাগের আধিকারিকরা। তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে উদ্ধার হল নগদ ১৫০ কোটি টাকা!

জাল চালানের মাধ্যমে এবং ই-ওয়ে বিল তৈরি না করেই পণ্য পরিবহনের কাজে বিপুল অঙ্কের টাকা বেআইনি রেখেছিলেন সুগন্ধি ব্যবসায়ী পিয়ুশ জৈন। এই প্রসঙ্গে জিএসটি (Goods and Service Tax)-এর ডিজি জানান, কানপুরের শিল্পপতি পিয়ুশ জৈনের বাড়িতে একটি ওয়ার্ডোবের মধ্যেই থাকে থাকে ১৫০ কোটি টাকা হলুদ প্লাস্টিকে মুড়ে রাখা ছিল। আয়কর দফতর এবং জিএসটি আধিকারিকদের যৌথ অভিযানে এই বিপুল টাকা উদ্ধার হয়েছে। কানপুরের স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সহযোগিতায় মেশিনে টাকা গোনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জিএসটি দফতরের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।

জানা গেছে, ওডোচেম ইন্ডাস্ট্রি’র মালিক পিয়ুশ জৈন। এই সুগন্ধি পাঠানো হত কানপুর সহ একাধিক সংস্থা। এর মধ্যে অন্যতম কানপুরের সুগন্ধি তামাক প্রস্তুতকারী সংস্থা। উত্তরপ্রদেশের কানপুর ছাড়াও ওই ব্যবসায়ীর গুজরাত এবং মুম্বইয়ের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে জিএসটি ও আয়কর দফতর।

আরও পড়ুন- Firhad Hakim: শপথ নিয়ে পেশ করবেন ‘ভিশন কলকাতা’: জানালেন ফিরহাদ

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...