Thursday, June 25, 2026

Mimi Chakraborty: ভোররাতে “সান্তা ক্লজ” হয়ে চুপিসাড়ে ঘুমন্ত ফুটপাতবাসীদের কাছে মিমি!

Date:

Share post:

অসহায়-গরিব মানুষের জন্য আগেও কল্পতরু রূপে ধরা দিয়েছিলেন তিনি। করোনা মহামারির (Corona Pandemic) সময় লকডাউন (Lock Down) হোক কিংবা আমফান ঝড়ে (Amphan Clycon) বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। এবার বড়দিনে উপহারের (X-Mass Gift) ডালি নিয়ে ফুটপাতবাসীদের সামনে হাজির অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

বড়দিনের মধ্যরাতে কলকাতার বুকে হঠাৎ সান্তা ক্লজের ভূমিকায় মিমি! একেবারে চুপিসাড়ে যাদবপুর, কসবা গড়িয়াহাট, বালিগঞ্জ, টালিগঞ্জ সহ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে এই শীতের রাতে শহরের ঘুমন্ত ফুটপাতবাসীদের জন্য মিমি যা করলেন, তা একজন সহ নাগরিক হিসেবে আপনাকেও গর্বিত করবে।

আরও পড়ুন:‘ময়দানের বাজপাখি’কে হারিয়ে শোকস্তব্ধ ফুটবলমহল সনৎ শেঠ প্রয়াত

জিংগেল বেল বেজে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে বড়দিনের উৎসব। রাত তখন আড়াইটা। সহকর্মীদের নিয়ে গাড়ি করে শহরের বুকে বেরিয়ে পড়েন মিমি। এরপর তিলোত্তমার বুকে বিভিন্ন ফুটপাতে ভোররাতে চুপি চুপি কম্বল বিতরণ করেন তিনি। যা ছিল ঘুমন্ত ফুটপাথবাসীর জন্য মিমির বড়দিনে বড় উপহার।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...