Friday, June 26, 2026

Tiger: কুলতলিতে বাঘের গর্জন-পায়ের ছাপ! এলাকায় আতঙ্ক

Date:

Share post:

ফের বাঘের আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে (Kultali)। এলাকায় বাঘের (Tiger) গর্জন শোনার পাশাপাশি পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলে বনদফতর সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন বনদফতরের আধিকারিকরা। স্থানীয় এক মহিলা কাঁকড়া ধরতে গিয়ে বাঘ দেখতে পেয়েছেন বলে দাবি।

কিছুদিন আগেই কুলতলির মৈপীঠে একটি বাঘ ঢুকে পড়ে। সেটিকে খাঁচায় বন্দি করে বনদফতর। ফের কুলতলিতেই বাঘের আতঙ্ক। মাতলা নদী বাঁধ লাগোয়া গায়েনের চক এলাকায় পায়ের ছাপ বনদফতরে খবর দেন স্থানীয় মৎসজীবীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন বনদফতরের আধিকারিকরা। পায়ের ছাপ দেখে তাঁদেরও অনুমান এটি র‌য়্যাল বেঙ্গল টাইগারেরই পাগ মার্ক (Pug Mark)।

আরও পড়ুন:Mimi Chakraborty: ভোররাতে “সান্তা ক্লজ” হয়ে চুপিসাড়ে ঘুমন্ত ফুটপাতবাসীদের কাছে মিমি!

ইতিমধ্যে ওই অঞ্চল থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় মাইকিং করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। জাল দিয়ে বেশ কিছু এলাকা ঘিরে ফেলা হয়েছে। বনদফতরের আধিকারিকরা মতে, বাঘটি ওই এলাকাতেই আছে। তবে জোয়ারের ফলে মাতলা নদীর জল বাড়লে সংলগ্ন এলাকায় বাঘের ঢুকে পরার আশঙ্কা রয়েছে। ফলে অত্যন্ত সতর্ক বনদফতর ও প্রশাসন।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...