Saturday, April 4, 2026

বড়দিনের উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী, উপচে পড়া ভিড় ভিক্টোরিয়া-চিড়িয়াখানা

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগের তুলনায় শীত খানিকটা কমে গিয়েছে বঙ্গে, তাতে অবশ্য বর্ষশেষের উৎসবে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। বরং উৎসবের আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী বড়দিনের(Christmas) উৎসব পালনে ভিড় জমিয়েছে চার্চ থেকে শুরু করে শহরের দর্শনীয় স্থানগুলিতে। রীতিমতো উপচে পড়া ভিড় দেখা গেল কলকাতার চিড়িয়াখানা(Zoo), ভিক্টোরিয়া(Victoria), ইকো পার্কের(Eco Park) মতো জায়গাগুলিতে। শুধু দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত সর্বত্র ভিড় জমেছে পর্যটকদের।

বড়দিনের সন্ধ্যায় সাধারণত কলকাতাবাসী ভিড় জমায় পার্কস্টিটের রাস্তায়। তবে শনিবার সকাল থেকে সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে, চিড়িয়াখানা, ইকোপার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়ালে। অন্যান্য দিনের চেয়ে এদিন বাড়তি ভিড় দেখা গিয়েছে বেলুড়মঠ, ব্যান্ডেল চার্চে। পাশাপাশি মানুষ যাতে শান্তিপূর্ণ হবে উৎসব পালন করতে পারে তার জন্য ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হয়েছে কোভিড বিধি। থাকছে না নাইট কার্ফু। হোটেল, রেস্তোরা সারারাত খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে। বিশেষ সেই দিনগুলিতে মানুষজনের যাতে অসুবিধা না হয় তার জন্য মেট্রো সংখ্যা বাড়ানো হয়েছে। সবমিলিয়ে বড়দিনের উৎসবে আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...