Friday, June 26, 2026

Kl Rahul: প্রথম টেস্টে নামার আগে রাহানের প্রশংসায় রাহুল

Date:

Share post:

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (india- South Africa) টেস্ট সিরিজ। সুপার স্পোর্ট পার্কে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচে নামছে বিরাট কোহলির ( virat kohli) দল। আর এই ম‍্যাচেই কোহলির ডেপুটি হয়েছেন কে এল রাহুল( Kl Rahul)। প্রথম ম‍্যাচে নামার আগে প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানের প্রশংসা মাতলেন তিনি। বললেন, ৭৯টি টেস্ট খেলা অভিজ্ঞ রাহানের মত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে ম‍্যাচে বসানো কঠিন হবে।

রাহানে প্রসঙ্গে রাহুল বলেন,” এটি একটি খুবই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। অজিঙ্কে আমাদের টেস্ট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং ওনার কেরিয়ারে উনি অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ওনার গুরুত্ব দলে সবসময় প্রয়োজন।”

গত দুই বছরে ১৬ টেস্টে মাত্র ২৪.৩৯ গড়ে রান করেছেন রাহানে। সেখানে কেবল মেলবোর্নে ১১২ ও লর্ডসে ৬১ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছেন তিনি। গত নিউজিল্যান্ড সিরিজে সেরকম ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি।

আরও পড়ুন:রণবীরের সঙ্গে কোমর দোলালেন শ্রীকান্ত, ভাইরাল ভিডিও

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...