Thursday, June 4, 2026

Sourav Ganguly: হরভজনের অবসরের পর বিশেষ বার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

গত শুক্রবারই সমস্ত ধরণের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ভারতের ( India)  তারকা অফ স্পিনার হরভজন সিং (Harbhajan Singh)। ১৯৯৮ সালে হরভজনের অভিষেক হলেও ২০০১ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly) নেতৃত্বে সাফল্য পান ভাজ্জুপা। এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক গভীর সম্পর্ক হয়ে ওঠে হরভজন সিং-এর সঙ্গে, আর তাই প্রিয় ভাজ্জির অবসর গ্রহণের পর,  ক্রিকেট-পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

হরভজন প্রসঙ্গে মহারাজ লেখেন, “আমি হরভজন সিংকে শুভেচ্ছা জানাতে চাই তার অসাধারণ কেরিয়ারের জন্য। জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ও, কিন্তু ভাজ্জি ছেড়ে দেওয়ার পাত্র নন। ও অনেক বাধা-বিপত্তি আর অনেক হতাশাকে অতিক্রম করে উঠে এসেছে। আমায় যা ওর ব্যাপার সব থেকে বেশি অনুপ্রাণিত করে, তা হল ওর পারফর্ম করার খিদে। এতটাই আত্মবিশ্বাস ছিল যে কোনও লড়াই থেকে পিছিয়ে আসত না। ড্রেসিংরুমের পরিবেশ হালকা রাখতেও ওর জুড়ি ছিল না।”

সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই ইডেন গার্ডেন্সে ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন হরভজন সিং। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন হরভজন। ওই ম্যাচের প্রসঙ্গে সৌরভ লেখেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ প্রথম পূর্ণমাত্রার সিরিজ খেলেছিল। সেই প্রথম আমি দেখেছিলাম একটা বোলার কী ভাবে একার হাতে একটা সিরিজ জেতাতে পারে। অধিনায়কের আদর্শ ক্রিকেটার ছিল ও। বোলার হিসেবে কখনও চাইত না ফিল্ডাররা দূরে দাঁড়াক। সত্যিকারের ম্যাচ জেতানো ক্রিকেটার ছিল ভাজ্জি। যা অর্জন করেছে তার জন্য ওর গর্বিত হওয়া উচিত। ওর নতুন ইনিংসও যাতে উত্তেজক হয় সেই কামনা করি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...