Friday, April 3, 2026

ত্রিপুরায় অভিষেকের সফরের পর আগরতলায় আসছেন মোদি-নাড্ডা

Date:

Share post:

ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে(Tripura assembly election) পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল(TMC)। আর এই শীতের মরশুমে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে প্রতিবেশী রাজ্যে। নতুন বছরের শুরুতেই ত্রিপুরা সফর করতে চলেছেন তৃণমূল বিজেপির হেভিওয়েট নেতারা। ২ জানুয়ারি ত্রিপুরা সফর করবেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। তার সফরের পরই ত্রিপুরায় পা রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP nadda)। হাইপ্রোফাইল নেতৃত্তের ত্রিপুরা সফরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে এই রাজ্যে।

জানা গিয়েছে ২ জানুয়ারি আগরতলা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই সফরে তিনি সাক্ষাৎ করবেন সেখানকার আক্রান্ত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে। এরপর ৩ জানুয়ারি কলকাতায় ফিরবেন তিনি। অভিষেকের ত্রিপুরা শহরের পরদিনই আগরতলায় পা রাখতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। জানা গিয়েছে, আগরতলার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Modi:’ওমিক্রনের বিরুদ্ধে সকলকে লড়তে হবে’, মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর

এদিকে তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিক জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ২ জানুয়ারি। ৩ জানুয়ারি তাঁর কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে। এই সফরে আক্রান্ত তৃণমূল কর্মীদের সাথে কথা বলবেন অভিষেক। বৈঠক করবেন দলের শীর্ষ নেতাদের সাথে। তবে অভিষেকের ত্রিপুরা সফরের পর প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফল রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, আর মাত্র দেড় বছরের মধ্যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। ত্রিপুরা সদ্যসমাপ্ত পুরনির্বাচনে ২০ শতাংশ ভোট পেয়েছে ঘাসফুল শিবির। ফলে বিগত কয়েক মাসে এই রাজ্যের তৃণমূলের ঘাঁটিতে বেশ শক্ত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এবার বিধানসভা নির্বাচনকে নজরে রেখে ময়দানে নেমে পড়ল তৃণমূল-বিজেপি দুই শিবির।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...