Tuesday, June 9, 2026

‘ট্রেনে বোমা আছে’, অকারণে ‘বোমাতঙ্ক’ ছড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ

Date:

Share post:

মধ‌্যপ্রদেশের টিকমগড় থেকে দিল্লি যাচ্ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ উমা ভারতী। সফর ট্রেনেই। খাজুরাহো কুরুক্ষেত্র এক্সপ্রেস। ট্রেন উত্তরপ্রদেশের ললিতপুরে ঢুকতেই ‘ট্রেনে বোমা আছে’ বলে চিৎকার শুরু করে দেন সাংসদ। বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশনজুড়ে।

ঠিক কী হয়েছিল? খাজুরাহো কুরুক্ষেত্র এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিজেপি প্রাক্তন সাংসদ উমা ভারতী। এরপর ট্রেন রাত ৯.৪০ নাগাদ ট্রেন উত্তরপ্রদেশের ললিতপুরে পৌঁছাতেই এইচএ-১ বগির হাই প্রোফাইল যাত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেত্রীর মনে আশঙ্কা তৈরি হয় ট্রেনে বোমা রাখা আছে। তিনি দ্রুত রেলপুলিশকে সতর্ক করেন। এরপরই হইহই শুরু হয়ে যায়। তাঁর কথা শুনেই দৌড়ে আসে রেল পুলিশ। সঙ্গে থাকা রক্ষীরাও বোমা খুঁজতে ব‌্যস্ত হয়ে পড়েন। চাঞ্চল্য ছড়ায় স্টেশনে। এরপর কোনো ঝুঁকি নেয়নি রেল পুলিশ। শুরু হয় যাত্রীদের নামিয়ে চিরুনি তল্লাশি। এর জেরে প্রায় দু ঘণ্টা স্টেশনেই আটকে থাকে ট্রেন। এখানেই শেষ নয়। ঝাঁসি স্টেশনেও একইভাবে তল্লাশি চালায় রেল পুলিশ। যদিও কিছুই পাওয়া যায়নি। বাড়ানো হয় প্রাক্তন সাংসদের নিরাপত্তাও। এরপর নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছান উমা ভারতী।

আরও পড়ুন- Bratya Basu: রাজ্যপাল কে পাল্টা আক্রমণ শানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...