Monday, March 16, 2026

বিজেপির বিরুদ্ধে মতুয়া বিদ্রোহ, হস্তক্ষেপ করতে হচ্ছে নাড্ডাকে

Date:

Share post:

কলকাতা পুরভোটে বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই মতুয়া বিদ্রোহে নাকাল বিজেপি। দলের রাজ্য কমিটিতে মতুয়াদের বঞ্চিত করার অভিযোগে ৫ বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এবার মতুয়া সঙ্ঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুখেন্দু গায়েন সরাসরি সোশ্যাল মিডিয়ায় হুমকির সুরে ক্ষোভ জানালেন। লিখলেন, “মতুয়াদের বঞ্চিত করলে তারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে”।গোটা ঘটনাটি ধামাচাপা দিতে কেন্দ্রীয় মন্ত্রী এবং মতুয়া নেতা শান্তনু ঠাকুর বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন। শোনা যাচ্ছে, পরিস্থিতি সামাল দিতে সুকান্ত মজুমদারের তৈরি জেলা ও রাজ্য কমিটিতে উপেক্ষা করেই পরিবর্তন হবে।

আরও পড়ুন:বিজেপির পুর বিপর্যয়ের অন্তর্তদন্তে শুভেন্দুর বিরুদ্ধে তোপ

নতুন রাজ্য এবং জেলা কমিটি করার পরেই বিজেপিতে বিদ্রোহের আগুন দেখা যায়। সুকান্ত মজুমদারের করা এই রাজ্য কমিটিতে আদি বিজেপির অধিকাংশ নেতাদের সরিয়ে দেওয়া হয়। কোথাও এমন নতুন মুখ আনা হয় যাদের সঙ্গে বিজেপির সম্পর্ক মাত্র কয়েকদিনের। জেলা এবং রাজ্য কমিটিতে মতুয়াদের কার্যত উপেক্ষাই করা হয়। সে নিয়ে ক্ষোভ ছিল। মতুয়া সম্প্রদায়ও নেতৃত্বকে ক্ষোভের কথা জানান। কার্যত সম্প্রদায়ের মানুষের চাপে পড়েই ৫ বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন। তারপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় নেতৃত্ব। অবস্থার গভীরতা বুঝে শান্তনু ঠাকুর, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন।  বিজেপির অন্দরের খবর, মতুয়া ভোট হারানোর শঙ্কায় জেপি নাড্ডা খুব শীঘ্রই জেলা এবং রাজ্য কমিটিতে মতুয়াদের রাখার সিদ্ধান্ত নিতে চলেছে।

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...