Wednesday, June 10, 2026

KMC Mayor: মঙ্গলে শপথ ফিরহাদ-মালা-অতীনের, কলকাতা পুরসভায় চলছে প্রস্তুতি

Date:

Share post:

এবার তিনি পূর্ণ সময়ের মেয়র। ইতিমধ্যে কাউন্সিলর পদে শপথগ্রহণ হয়ে গিয়েছে। মঙ্গলবার, কলকাতা পুরসভার মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ওইদিন তাঁর সঙ্গে শপথ নেবেন চেয়ারপার্সন মালা রায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ ও মেয়র পারিষদের সদস্যরা। পুরসভায় এখন চলছে তারই প্রস্তুতি সূত্রের খবর পুরসভার লবিতে শপথ নেবেন মেয়র।

শুক্রবার, দুপুর থেকে কলকাতা পুরসভায় কাউন্সিলর পদে শপথ গ্রহণ শুরু হয়েছে। সোমবার, ফের শপথ গ্রহণ রয়েছে বাকি কাউন্সিলরদের। শুক্রবার, কাউন্সিলর পদে অন্যদের সঙ্গে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম, অতীন ঘোষ-সহ কাউন্সিলরদের পদে শপথবাক্য পাঠ করান পুরসচিব খলিল আহমেদ। তারপর মেয়র পদে পুর কমিশনারের কাছে মনোনয়ন জমা দেন তিনি। মঙ্গলবার, তার মেয়র পদে শপথ গ্রহণ। তার আগে সেজে উঠছে পুরসভা। লবিতে শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। কোভিড বিধি মেনে করা হয়েছে শপথ গ্রহণে উপস্থিত ব্যক্তিদের বসার ব্যবস্থা। যে ঘরে ফিরহাদ বসবেন সেটিও নতুন করে সেজেছে। দেয়ালে লাগানো হয়েছে তাঁর পছন্দের ফ্লোরাল ওয়ালপেপার। ঘরের মেঝেতে বসেছে সবুজ কার্পেট। ২৮ ডিসেম্বর শপথ নিয়ে ‘ভিশন কলকাতা’ পেশ করবেন ফিরহাদ হাকিম।

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...