Wednesday, June 10, 2026

অতীত ভুলে এক ছাতার তলায় একত্রে কাজ করতে গুরুংকে আহ্বান তামাংয়ের

Date:

Share post:

সম্প্রতি কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন বিনয় তামাং এবং কার্শিয়াংয়ের দু’বারের বিধায়ক রোহিত শর্মা। এরপরই অতীতের সমস্যা পেরিয়ে এবার হাতে হাত রেখে পাহাড়ের উন্নয়নে কাজ করতে বিমল গুরুংকে(Bimal Gurung) আহ্বান করলেন বিনয় তামাং(Binay Tamang)। রবিবার পাহাড়ে ফিরে যাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একত্রে কাজ করার বার্তা দিলেন বিনয়।

এনজিপি দলীয় দপ্তরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বিনয় তামাং বলেন, ”বিজেপি বছরের পর বছর পাহাড়বাসীকে আলাদা রাজ্যের ললিপপ দেখিয়ে ভোটে জিতেছে। আর তা হবে না। উন্নয়নের কাজই আমাদের প্রাথমিক লক্ষ্য। সেই সঙ্গে দলকেও আরও শক্তিশালী করতে হবে। বিমল গুরুং তৃণমূলের জোটসঙ্গী হিসাবেই কাজ করছেন। আমি বলব, আসুন আমরা একসঙ্গে উন্নয়নের কাজে শামিল হই।” যদিও তাৎপর্যপূর্ণভাবে এখানে অনীত থাপার নাম নেননি বিনয় তামাং।

আরও পড়ুন:KMC Mayor: মঙ্গলে শপথ ফিরহাদ-মালা-অতীনের, কলকাতা পুরসভায় চলছে প্রস্তুতি

উল্লেখ্য, ২০১৭ সাল অবধি গুরুং, বিনয় এবং অনীত একসঙ্গেই ছিলেন। পরে পাহাড়ের বন্‌ধ তুলে গুরুংকে ছেড়ে অনীত, বিনয় রাজ্যের পাশে দাঁড়ান। সেই থেকেই দু’জনের সঙ্গে গুরুংয়ের দূরত্ব বাড়ে। জুলাইয়ে অনীতকে ছেড়ে এক চলা শুরু করেন বিনয়। দুই জনের মধ্যে দূরত্ব বেড়েছে। এই সময় প্রজাতান্ত্রিক মোর্চা খুলে পাহাড়ে জোরদার ভাবে এগিয়েছেন অনীত। রাজ্য এবং জেলা তৃণমূলের একটা বড় অংশ তাঁর পাশে আছেন। সেখানে পাল্টা গুরুংকে নিয়ে বিনয় দলভারী করতে চাইছেন বলেই পাহাড়ের নেতারা মনে করছেন। আগামী পুরসভা ভোটে গোর্খা-প্রধান এলাকায় প্রচারে নামার কথাও বলেছেন বিনয়।

Related articles

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...

ইরানে তিন দফা হামলা মার্কিন বাহিনীর! পাল্টা জবাব তেহরানের

সংঘর্ষ বিরতি অতীত, আমেরিকা-ইরান হামলা পাল্টা হামলায় (US Iran Conflict) পশ্চিম এশিয়ার ফের উত্তেজনার পরিস্থিতি! সূত্রের খবর মঙ্গলবার...

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...