Wednesday, June 10, 2026

Kl Rahul: সেঞ্চুরিয়ানে শতরান করে একাধিক রেকর্ড গড়লেন কে এল রাহুল

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা( India-South Africa) প্রথম টেস্টে প্রথম দিনে অনন‍্য নজির গড়লেন কে এল রাহুল( Kl Rahul)। টেস্টের প্রথম দিনই প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন তিনি। আর শতরান করতেই একাধিক রেকর্ড গড়লেন তিনি। আর ছুঁয়ে ফেলেছেন সচিন তেন্ডুলকর ( Sachin Tendulkar) এবং বিরাট কোহলিকে( Virat Kohli)।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের দুর্গ বলা হয় সেঞ্চুরিয়ানকে। সেখানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এত দিন শুধুমাত্র সচিন এবং বিরাট কোহলিরই শতরান ছিল এই সেঞ্চুরিয়ানে। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন রাহুলের নাম। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ওপেনার হিসেবে রাহুল দ্বিতীয় যিনি শতরান করলেন। এর আগে ২০০৭ সালে ওয়াসিম জাফর ওপেনার হিসেবে শতরান করেছিলেন সে দেশে। আর সফররত দলের ওপেনার হিসেবে সেঞ্চুরিয়ানে শতরান করার তালিকায় তিনে রাহুল।

গত রবিবার সেঞ্চুরিয়ানে শুরু হয় ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেখানে দুরন্ত পারফরম্যান্স কে এল রাহুলের। ১২২ রানে অপরাজিত তিনি। তার ব‍্যাটে ভর করেই প্রোটিয়াদের বিরুদ্ধে  চালকের আসনে বিরাট কোহলির দল।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...