Wednesday, June 10, 2026

হাওড়ার ৬৬ ওয়ার্ডে নির্বাচন হোক, ইঙ্গিতপূর্ণ টুইট রাজ্যপাল ধনকড়ের

Date:

Share post:

রাজ্যপালের(governor) গোঁড়ামিতে আটকে রয়েছে হাওড়া বালি পুরসভার সংক্রান্ত বিল। যদিও তারই মাঝে কিছুটা ইঙ্গিতপূর্ণ টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। ২০১৫ সালের মতো রাজ্য নির্বাচন কমিশন(Election commission) ৬৬ ওয়ার্ডের নির্বাচনের জন্য হাওড়া পুরসভা নির্বাচন করতে পারে। সম্প্রতি টুইট করে এমনটাই জানালেন রাজ্যপাল। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন হাওড়া পুরসভা সংশোধনী সংক্রান্ত বিল এখনো অনুমোদন করেননি তিনি। বালি পুরসভার জন্য পৃথক ভাবে তার কাছে কোনো প্রস্তাব আসেনি রাজ্যের তরফে।

উল্লেখ্য, সোমবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের বাকি জায়গা গুলির পৌরসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এরমধ্যে মূলত চারটি পুরো ভোট নিয়ে আলোচনা করতে চায় কমিশন। এমন পরিস্থিতির মাঝেই রাজ্যপালের এই টুইট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার বৈঠক শেষে চারটি পৌরসভা ভোট নিয়ে সাংবাদিক বৈঠক করবে কমিশন। তার আগে রাজ্যপাল হাওড়া পুরসভার ৬৬ ওয়ার্ডে ভোট করার বিষয়ে সংকেত দিলেন।

আরও পড়ুন:অতীত ভুলে এক ছাতার তলায় একত্রে কাজ করতে গুরুংকে আহ্বান তামাংয়ের

পাশাপাশি আরো একটি টুইটে হাওড়া বালি পুরসভা সংক্রান্ত বিলের ক্ষেত্রে নিজের অনড় মনোভাব স্পষ্ট করে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটারে তিনি লেখেন, “রাজ্যপাল হাওড়া পুরনিগম সংশোধনী বিলে সই করেছেন বলে যে খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ঠিক নয়৷ সংবিধানের ২০০ ধারা অনুযায়ী এই বিলটি বিবেচনাধীন রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে যে তথ্যগুলি চাওয়া হয়েছিল, তা এখনও পাওয়া যায়নি৷’

Related articles

কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

আগামী ২১ জুন (রবিবার) আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে নজরকাড়া অনুষ্ঠানের আয়োজন শহর কলকাতায়। উপস্থিত থাকবেন...

রাজ্যের সম্ভাব্য মন্ত্রীদের তালিকা: সূত্রে প্রকাশ ৯ মন্ত্রীর নাম

সরকার গঠনের ১ মাস পরেও মন্ত্রী নির্ধারণে ব্যর্থ রাজ্যের প্রথম বিজেপি সরকার। মাত্র ৯টি দফতর (cabinet) ৫ মন্ত্রীর...

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...