Sunday, February 1, 2026

নিকটাত্মীয় পুরুষ ছাড়া বেড়াতে যেতে পারবেন না মহিলারা! নয়া ফতোয়া তালিবানের

Date:

Share post:

দিন কয়েক আগে তালিবান সরকার (Taliban Government) জানিয়েছিল, আফগানিস্তানের (Afghanistan) মহিলাদের শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে তারা নাকি বদ্ধপরিকর। কিন্তু আসলে গোটা বিশ্বের সমর্থন পেতে মহিলাদের পাশে দাঁড়ানোর ‘নাটক’ করছে জেহাদিরা তা মানুষ ভালোই বুঝতে পেরেছে। রবিবার সে দেশে জারি হয়েছে নয়া ফতোয়া। বলা হয়েছে, আফগান মহিলারা পুরুষ আত্মীয় ছাড়া ঘুরতে যেতে পারবেন না। এছাড়া বাস ও অন্য গাড়ির চালিকদের উদ্দেশে বলা হয়েছে, একমাত্র ইসলামিক হিজাব পরা মহিলাদেরই গাড়িতে ওঠার অনুমতি দিতে পারবেন তাঁরা।

আরও পড়ুন: স্বাস্থ্য পরিষেবায় দেশের সবচেয়ে খারাপ রাজ্য উত্তর প্রদেশ, প্রকাশ্যে নীতি আয়োগের রিপোর্ট

তালিবান সরকারের (Taliban Government) জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “ একজন আফগান মহিলা ৭২ কিলোমিটারের বেশি ঘুরতে যেতে চাইলে তার সঙ্গে একজন নিকটাত্মীয় পুরুষকেই থাকতে হবে। পুরুষ সঙ্গী ছাড়া সফল করার অনুমতি পাবেন না আফগান মহিলারা।” রবিবার এক সংবাদসংস্থাকে এই নতুন ফতোয়ার কথা জানিয়েছেন তালিবান সরকারের অন্যতম মুখপাত্র আকিফ মুহাজিরো‌।

আকিফ মুহাজিরো আরও জানান, সফর করতে হলে মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়াও গাড়িতে গান এবং যন্ত্রসংগীত চালানোও নিষদ্ধ করেছে তালিবান সরকার। কয়েক সপ্তাহ আগে আফগান চ্যানেলগুলির সেইসব ধারাবাহিকগুলিকে বন্ধ করে দিতে বলা হয়েছে তালিবান সরকারের তরফে, যেগুলিতে অভিনেত্রীরা কাজ করছেন। এছাড়া তালিবান জঙ্গিগোষ্ঠীর নির্দেশ, মহিলা সাংবাদিকদের হিজাব পরে খবর পড়ার।

spot_img

Related articles

NRI-দের সুবিধা, সুরাহা নেই মধ্যবিত্তের: বাজেটে নতুন আয়কর আইন চালুর ঘোষণা অর্থমন্ত্রীর

মধ্যবিত্ত যে তিমিরে সেই তিমিরেই। NRI-দের মন পেতে বড় ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। বেনজিরভাবে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন...

সংসদে বাজেট পড়লেন নির্মলা, সেনসেক্স-নিফটি পড়ল হুড়মুড়িয়ে

এতটাই অন্তঃসারশূন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে তাঁর বাজেট পড়ার সময়ই শেয়ার বাজারে ধস নামল। যদিও...

পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

ভাষাতত্ত্ববিদ এবং 'অলচিকি' লিপির জনক, পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রয়াণদিবস ১ ফেব্রুয়ারী। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)...

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...