Saturday, April 4, 2026

Car Caught Fire: চলন্ত গাড়িতে আগুন! অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের

Date:

Share post:

চলন্ত গাড়িতে আগুন। কোনওক্রমে রক্ষা পেলেন গাড়ির চালক-সহ বাকি আরোহীরা। আজ সকালে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট এলাকায়। জয়রামবাটি থেকে কামারপুকুর আসছিল গাড়িটি। তখনই গোঘাটের পশ্চিম অমরপুরে কামারপুকুর-জয়রামবাটি রাস্তার উপর আগুন লাগে গাড়িটিতে। গাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

জানা গিয়েছে, একটি মারুতি ভ্যানে করে কয়েকজন বাঁকুড়ার সোনামুখী থেকে জয়রামবাটি হয়ে কামারপুকুর আসছিলেন। তাঁদের সঙ্গে ছিল একটি শিশুও। গ্যাসচালিত গাড়িতে করে তাঁরা আসছিলেন। হঠাৎই গোঘাটের পশ্চিম অমরপুরের কাছে জয়রামবাটি-কামারপুকুর রাস্তার উপর সেই গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ধরে যায় গাড়িটিতে। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে লেগে পড়েন। পরে দমকল এসে আগুন আয়ত্তে আনেন। ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন- মেয়রকে অভিনন্দন কংগ্রেস কাউন্সিলর সন্তোষের, ওয়ার্ডের উন্নয়নে চাইলেন সাহায্য

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...